১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শোকাহত ফুটবল বিশ্ব, চলে গেলেন ববি চার্লটন

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রিটিশ ফুটবলে একসঙ্গে উচ্চারিত হয় দুই ববির নাম। ববি মুর ও ববি চার্লটন। যাদের হাত ধরে ১৯৬৬ সালে নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপ ঘরে তুলেছিল ইংল্যান্ড। অধিনায়ক ববি মুর প্রয়াত হয়েছেন অনেক আগেই। আর এবার চলে গেলেন ১৯৬৬ সালের ইংল্যান্ডের বিশ্বজয়ী ফুটবল দলের অন্যতম সদস্য ববি চার্লটন । নিজের বাসভবনেই ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম সেরা ফুটবলারকে ইংল্যান্ডের এই ক্লাবটি ডাকতো, ‘ লক্ষ মানুষের হিরো’ নামে। তার ফুটবল দক্ষতার জন্য ‘নাইট’ উপাধিও পেয়েছিলেন তিনি। দুর্দান্ত মাপের অ্যাটাকিং মিডফিল্ডার চার্লটন অত্যন্ত মিশুকে মানুষও ছিলেন। একটা সময় ইংল্যান্ডের ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেড খেললেও জীবনের শেষ দিন পর্যন্ত তার পরিচয় ছিল তিনি ইংল্যান্ডের বিশ্বজয়ী দলের গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান সদস্য ও ম্যানচেস্টার ইউনাইটেডের অবিসংবাদী নাম। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে ৭৫৮টি ম্যাচে মোট ২৪৯ টি গোল করেছিলেন ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে। এফ এ কাপ, ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) সবকিছুই জয় করেছিলেন চার্লটন। তার মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব। শোক প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোও।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলার মানুষের ভোটাধিকার খর্বের অভিযোগে সরব মহুয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শোকাহত ফুটবল বিশ্ব, চলে গেলেন ববি চার্লটন

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, রবিবার