১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টসে জিতে ব্যাট ভারতের, গোটা ইডেন বিরাটময়

ইডেনের ছবি- (খালিদুর রহিম)

পুবের কলম, ওয়েবডেস্ক:  বিশ্বকাপে আগের সাতটি ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে নেমেছে ভারত। প্রতিপক্ষ দলটির নাম দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে যাদের পারফরমেন্স চোখে দেখার মত।

টসে জিতে ব্যাট ভারতের, গোটা ইডেন বিরাটময়

সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে নামার আগে সমস্ত ক্রিকেটপ্রেমীদের নজর একজনের দিকে। তিনি বিরাট কোহলি। ইডেনের ম্যাচের দিনেই আজ বিরাটের জন্মদিন। ৩৫ এ পা দিলেন বিরাট। একদিনের ক্রিকেটে ইতিমধ্যেই তার ৪৮ টি সেঞ্চুরি হয়ে গিয়েছে । ৪৯ নম্বর সেঞ্চুরির আগে প্রহর গুনছে তার ব্যাট।

এই সেঞ্চুরিটি করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন মাস্টার ব্লাস্টার শচীনকে। তাই ইডেনে মামার আগে গোটা কলকাতা বিরাটময়। ইডেনে যত জনতা এলেন, তার বেশিরভাগের পিঠে ১৮ নম্বর জার্সি।

উল্লেখ্য বিরাট কোহলি এই জার্সিটাই পরেন। শুধু তাই নয় ইডেন গার্ডেন্স ঢোকার মুখে রাস্তার ধারে ধারে বিরাট কোহলির বড় বড় কাট আউট।

একদিনের ক্রিকেটে তার ৪৮ টি সেঞ্চুরি সাজিয়ে রাখা আছে এই সমস্ত কাট আউটে। এক একটা কাট আউটে বিরাটের ৪৮ টি সেঞ্চুরির একেক রকমের মুডের বহিঃপ্রকাশ।

মালদা থেকে খেলা দেখতে দেবজ্যোতি মণ্ডল।

জন্মদিনের দিন তার কাছ থেকে ভারতীয় সমর্থকদের প্রত্যাশা বিশাল। ইরানের সোনার ব্যাগ দিয়ে বরণ করে নেওয়া হল কিং কোহলিকে। ম্যাচ শুরু হওয়ার আগেই ভর্তি হয়ে গেল ইডেনের গ্যালারি। আর সেখান থেকে উঠতে লাগলো শুধুই ‘ বিরাট বিরাট ‘ ধ্বনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টসে জিতে ব্যাট ভারতের, গোটা ইডেন বিরাটময়

আপডেট : ৫ নভেম্বর ২০২৩, রবিবার