১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: ইডেনে হাফ সেঞ্চুরি বিরাট ও শ্রেয়সের

পুবের কলম প্রতিবেদক:  ভারত ইডেনে নামার আগেই গোটা কলকাতা ছেয়ে গিয়েছিল বিরাট কোহলির বড় বড় প্লাকার। প্রত্যেকেই আশা করেছিলেন সেঞ্চুরি করবেন বিরাট। সে লক্ষ্য এখনো অনেকটা দূরে। তবে ক্রিকেটের নন্দনকাননে রোহিত শর্মা ঝড়ো ইনিংস খেলে আউট হওয়ার পর বার্থডে বয় বিরাট কোহলিকে যেভাবে ইডেন গার্ডেনস এর জনতা উষ্ণ অভিনন্দনে ভরিয়ে দিলেন তা ছিল দেখার মত।

কোন এলোপাথারি শট নয়, শুরু থেকেই নিজের আত্মবিশ্বাস নিয়ে খেললেন বিরাট কোহলি। জীবনে বড় শট খেলার সেটা খেললেন, যে বলে ডিফেন্স করার তা করলেন। আর গিলএর সঙ্গে কিছুক্ষণ, তারপর শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ভারতের স্ট্রাইক রেট রোটেট করতে থাকলেন। ৬৭ বলে সিঙ্গেল নিয়ে নিজের অর্ধশত রান পূরণ করলেন বিরাট। ক্রিকেটের নন্দন কাননে নিজের ৭২ নম্বর ওয়ানডে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট । তার কিছুক্ষণের মধ্যে শ্রেয়স আইয়ারও নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: ইডেনে হাফ সেঞ্চুরি বিরাট ও শ্রেয়সের

আপডেট : ৫ নভেম্বর ২০২৩, রবিবার