১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেমিফাইনাল দেখতে ওয়াংখেড়েতে বেকহ্যাম

পুবের কলম ওয়েবডেস্ক:  বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। ইউনিসেফের দূত হিসেবে মাঠে এসেছেন বেকহ্যাম। দেশের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের সঙ্গে মাঠে প্রবেশ করেন তিনি। দুই মহাতারকাকে একসঙ্গে দেখে উদ্বেল হয়ে ওঠে ওয়াংখেড়ের গ্যালারি।

মাঠে ঢুকে দু’দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন বেকহ্যাম। গ্যালারির দিকে হাত তুলে দর্শকদের অভিবাদন গ্রহন করেন ইংরেজ তারকা ফুটবলার। সেমিফাইনালের আগে দু’দেশের জাতীয় সঙ্গীতের সময় শচীন ও বেকহ্যামকে বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় সেমিফাইনলে উঠতে ব্যর্থ হয়েছে বেকহ্যামের দেশ ইংল্যান্ড।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেমিফাইনাল দেখতে ওয়াংখেড়েতে বেকহ্যাম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, বুধবার