১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

পুবের কলম, ওয়েবডেস্ক:  ঘরে বাইরে সমালোচিত হতে হতে শেষ পর্যন্ত সমস্ত ফরমেটের ক্রিকেট থেকেই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন বাবর আজম। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। ইংল্যান্ডের কাছে হার, এবং আরো অনেক অংকে সেমিফাইনালের আগেই ছিটকে গিয়েছে বাবর আজমের পাকিস্তান। দেশে তাই বিক্ষোভের মুখে বাবর। সবাই দোষারোপ করছেন তাকে, তার ক্যাপটেনসিকে। আর এবার সত্যিই মন খারাপ খোদ খারাপ বাবরের। বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। কয়েকটা ম্যাচ বাদ দিলে বাবরের নিজের পারফরম্যান্স ভালো ছিল না। দেশে ফিরে কড়া সমালোচনার মুখে পড়েন তিনি। তাই আর দায়িত্ব নিতে চাইছিলেন না বাবর।

নিজেই জানিয়েছেন, ‘ আমি খুব ভালো করে মনে করতে পারি, ২০১৯ সালে যখন পিসিবি আমাকে পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব হাতে তুলে দিয়েছিল। গত চার বছর ধরে আমি অনেক উত্থান পতনের অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। কিন্তু মনপ্রাণ দিয়ে আমি পাকিস্তান ক্রিকেটের সম্মান রক্ষা করতে চেয়েছি। পা ক্রিকেটারদের সম্মিলিত প্রচেষ্টায় সাদা বলের ক্রিকেটে এক নম্বর স্থান দখল করতে সমর্থ হয়েছি আমরা।

কোচ, সাপোর্ট স্টাফ সবাইকে তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু বিশ্বকাপ আমাদের হতাশ করেছে। সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন, কিন্তু তাও আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। সব ধরনের ফরম্যাট থেকে আমি পাকিস্তান অধিনায়কের পদ থেকে সরে যাচ্ছি। তবে একজন সাধারন ক্রিকেটার হিসেবে আমি সব ধরনের ক্রিকেটে এখনও খেলব। নতুন ক্যাপ্টেনকে সর্বতোভাবে সাহায্য করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে। ‘

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, বুধবার