০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১২০ ঘণ্টা পার, এখনও উত্তরকাশীর টানেলে আটকে ৪০ জন শ্রমিক

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে টানেল ধসে ভয়াবহ পরিস্থিতি। ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন ৪০ জন নির্মান শ্রমিক। তাদের উদ্ধার করতে দীর্ঘ ১২০ ঘন্টার বেশি সময় ধরে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত কাওকেই উদ্ধার করা যায়নি। তবে যুদ্ধ তৎপরতায় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। যদিও দীর্ঘক্ষণ টানেলের মধ্যে আটকে পড়া শ্রমিকদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে।

সূত্রের খবর, সিল্কিয়ারা টানেলে নির্মাণ কাজ চলছিল। গত ১২ নভেম্বর, হঠাৎ নির্মীয়মান টানেলের একটি অংশ ধসে পড়ে। ৪০ জন নির্মাণ শ্রমিক ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে। তাদের উদ্ধার করতে থাইল্যান্ড এবং নরওয়ের উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে নেমেছে। ধ্বংসাবশেষের নিচে শ্রমিকদের খাবার পৌঁছাতে ৩০ মিটার পর্যন্ত ড্রিল করা হয়েছে। শ্রমিকদের খাবার ও অক্সিজেন সরবরাহের জন্য পাঁচটি পাইপ লাগানো হয়েছে। ঘটনাস্থলে মেডিক্যাল টিমকেও প্রস্তুত রাখা হয়েছে। সাইকোলজিস্ট ডাঃ অর্চনা শর্মা সংবাদসংস্থাকে জানিয়েছেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আটকে পড়া শ্রমিকদের বর্তমান মানসিকতা অবস্থা খুবই আতঙ্কের। তাদের বেঁচে থাকা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।” অক্সিজেন এবং কার্বনডাই অক্সাইডের মাত্রা শ্রমিকদের শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ধর্মীয় শোভাযাত্রা ঘিরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে মৃত ২
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১২০ ঘণ্টা পার, এখনও উত্তরকাশীর টানেলে আটকে ৪০ জন শ্রমিক

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার