১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে শামির অসামান্য পারফর্মেন্সের পর পুরস্কৃত তাঁর গ্রাম

পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিভাবান বোলার মুহাম্মদ শামির অসামান্য পারফরম্যান্সে কপাল খুলে গেল তাঁর গ্রামের। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে তাঁর গ্রামে মিনি স্টেডিয়াম তৈরির ঘোষণা করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় লোকদল শামির গ্রাম সহসপুর আলিনগরে সবরকমের ক্রীড়া সুবিধার ঘোষণা করেছে।

আরএলডির জাতীয় সভাপতি জয়ন্ত চৌধুরী জানান, মুহাম্মদ শামির গ্রাম সহসপুরে ক্রীড়া সুবিধা বৃদ্ধি এবং পরিকাঠামো শক্তিশালী করতে তিনি তাঁর এমপিএলএ ব্যবহার করবেন। চৌধুরী ট্যুইট করে জানান, ‘ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করতে আমার এমপি তলবিল ব্যবহার করব। আমি ডিএম-এর প্রস্তাবের অপেক্ষা করছি।’ উত্তরপ্রদেশের যোগী সরকারও মুহাম্মদ শামির গ্রামকে পুরস্কৃত করেছে। যোগী সরকার আমরোহর শামির গ্রাম সহসপুর আলিনগরে মিনি স্টেডিয়াম এবং ওপেন জিম তৈরির ঘোষণা করেছে। আমরোহর জেলা আধিকারিক রাজেশ ত্যাগী জানান, ভারতীয় দলের ফাস্ট বোলার মুহাম্মদ শামির গ্রামে একটি মিনি স্টেডিয়াম তৈরির প্রস্তাব রাজ্য সরকারকে পাঠিয়েছি। ওই স্টেডিয়ামে একটি ওপেন জিমও থাকবে। সহসপুরে এই কর্মকাণ্ডের জন্য জমিও চিহ্নিত করা হয়েছে।

সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপে শামির অসামান্য পারফর্মেন্সের পর পুরস্কৃত তাঁর গ্রাম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, শনিবার