অসলো, ১৮ নভেম্বর: স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নরওয়ের সংসদে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে দেশটির সরকারকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ‘প্রস্তুতি নেওয়া’র আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও হত্যাযজ্ঞের মধ্যে বৃহস্পতিবার নরওয়ের সংসদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া বিষয়ে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ৮৩টি এবং বিপক্ষে পড়ে মাত্র ১৫ ভোট। সংসদের এই সিদ্ধান্তে ভবিষ্যতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া সহজ হবে নরওয়ের সরকারের জন্য। চলতি বছরের মে মাসে নরওয়ের বামপন্থী দল লাল পার্টি ও সোশ্যালিস্ট পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংসদে একটি প্রস্তাব উত্থাপন করে। তবে ওই প্রস্তাব সেসময় আলোর মুখ দেখেনি। এবার সরকার পরিচালনাকারী দল ক্লেবার পার্টি এবং সেন্টার পার্টি সংসদে নতুন একটি প্রস্তাব উত্থাপন করে। সংসদে যখন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তখন বাইরে ফিলিস্তিনের পক্ষে ইসরাইল-বিরোধী বিক্ষোভ করছিল সাধারণ মানুষ। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নরওয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর ওপর সাধারণ মানুষের চাপ দিনদিন বেড়েই চলেছিল।
১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, প্রস্তাবের পক্ষে ৮৩টি ভোট নরওয়ের সংসদে
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, শনিবার
- 85
সর্বধিক পাঠিত





























