১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান অস্বীকার করছে বিজেপি: তেজস্বী যাদব

পুবের কলম ওয়েব ডেস্ক:

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব রবিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক মেরুকরণের লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান অস্বীকার করার অভিযোগ করেছেন। আরজেডি নেতা  একটি সিম্পোজিয়ামে ভাষণ দিচ্ছিলেন। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও সমাজতান্ত্রিক চিন্তাবিদ ইউসুফ মেহের আলির স্মরণে তার দল পাটনায় একটি সেমিনারের আয়োজন করে।

তেজস্বী যাদব বলেন,  “আমাদের যুবকদের জানা উচিত যে ইউসুফ মেহের আলিই ভারত ছাড়ো এবং সাইমন গো ব্যাক-এর মতো স্লোগান তৈরি করেছিলেন, যা আধুনিক ভারতীয় ইতিহাসের পাঠ্যপুস্তকে অমর হয়ে আছে। দেশের বর্তমান  কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের অবদানকে মুছে ফেলতে চায় কারণ তারা হিন্দু বনাম মুসলিম বিভাজনে বিশ্বাস করে।”  তিনি আরও বলেন, দলের সুপ্রিমো লালু প্রসাদের আশীর্বাদে আমরা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে একটি সরকার গঠন করার পর থেকে আমাদের সমাজতান্ত্রিক প্রতিশ্রুতি সকলের জন্যই করেছি,আমরা অল্প সময়ের মধ্যে বিহারে লক্ষ লক্ষ লোককে চাকরি দিয়েছি। অন্যদিকে কেন্দ্রের বর্তমান সরকার সারা দেশে কয়েক হাজার লোক নিয়োগের একটি বড় প্রদর্শনী করে।”।

সহকারি মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, তাঁর সরকার “২০২৫ সালের মধ্যে” ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হবে। এরপর তারা পরবর্তী বিধানসভা নির্বাচনের মুখোমুখি হবে।”

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিশাল জয় বিএনপির, বিরোধী দলের আসনে জামাআতে ইসলামী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান অস্বীকার করছে বিজেপি: তেজস্বী যাদব

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার