১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাত টাইটন্সের নতুন অধিনায়ক শুভমান গিল

পুবের কলম, ওয়েবডেস্ক:  গুজরাত টাইটন্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে দিয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রবিবার সন্ধ্যেয় জানা যায়, গুজরাতের অধিনায়ক হার্দিক ফিরছেন মুম্বইয়ে। আর সোমবার সকালেই দলের নতুন অধিনায়ক বেছে নিল গুজরাত। আইপিএলের নতুন মরশুমের জন্য ভারতীয় দলের ওপেনার শুভমান গিলকে অধিনায়ক করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

নতুন দায়িত্ব পাওয়ার পরে খুশি শুভমানও। তিনি বলেন, ‘গুজরাত টাইটন্সের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। একটা চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দেওয়ার মত কঠিন কাজ করতে হবে। তবে এই দলে সতীর্থরা সবসময় অধিনায়কের পাশে থাকে। গত দুটি মরশুম জুড়ে আমরা যে খেলাটা খেলেছি, সেই ধারাটা বজায় রাখাই আমার লক্ষ্য।’

সোমবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করে গুজরাতের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ বিক্রম সোলাঙ্কি বলেন, ‘এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম মুখ হল শুভমান। ক্রিকেটার হিসেবে ও অনেক উন্নতি করেছে। আমাদের দল ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়, আর তার পরের বছর রার্নাস হয়েছে। দুটি ক্ষেত্রেই শুভমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আশা করি, তিনি আমাদের দলকে সফল ভাবেই এগিয়ে নিয়ে যাবেন।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাত টাইটন্সের নতুন অধিনায়ক শুভমান গিল

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, সোমবার