১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে দুবাই

পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের মাটি থেকে সরে যেতে চলেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। উল্লেখ্য ২০২৫ সালের এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। কারণ ভারতের পাকিস্তানে যেতে আপত্তি। যদিও পাকিস্তান এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ যে তারাই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে তাদেরই মাটিতে।

এ প্রসঙ্গে ইতিমধ্যেই আইসিসির ওপর চাপ প্রয়োগ করেছে পাকিস্তান। তারা ইতিমধ্যে জানিয়েছে ভারত যদি পাকিস্তানের না আসতে চায়, পাকিস্তানি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন না করা যায়, তাহলে পিসিবিকে একটা বড় অংকের ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে হয়তো পাকভূমি থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

যেভাবে এশিয়া কাপ হয়েছিল অর্থাৎ হাইব্রিড মডেল মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন ভেন্যু হতে পারে দুবাই। ভারতের ম্যাচগুলি হওয়ার সম্ভাবনা সেখানেই। আর ভারত ছাড়া পাকিস্তানের বাকি ম্যাচ হতে পারে তাদেরই মাটিতে। উল্লেখ্য ১৯৯৬ সালে শেষবার ভারত পাকিস্তান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। তারপর ভারতের মাটিতে দুটো বিশ্বকাপ আয়োজিত হলেও পাকিস্তান পায়নি কোনও আইসিসি প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব। তাই কোনভাবেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব থাকে সরে আসতে চাইছে না পাকিস্তান। কিন্তু ভারত যদি পাকিস্তানে না যায় তাহলে তাদেরকে নতুনভাবে ভাবতে হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে দুবাই

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার