১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতির ময়দানে নেমে প্রচার শুরু বাংলাদেশ নেতা শাকিবের

পুবের কলম ওয়েব ডেস্ক:  এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। ওই সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। শাকিব আল হাসান সহ একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না তারা। মাঠে নামার জন্য যথেষ্ট প্রস্তুত নন তামিম ইকবাল। পারিবারিক কারণে ছুটিতে লিটন দাস। তাছাড়া চোটে ছিটকে গিয়েছে দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। চোটের কারণে দলে নেই শাকিব।তবে এই অবসরে নির্বাচনের কাজে পুরোপুরি মাঠে নেমে পড়েছেন শাকিব।

এদিন নিজের জন্মভূমি মাগুরায় গেলেন ভোটের প্রচারে। আগেও অনেকবার গিয়েছিলেন সেখানে। তবে এবারে তার সফর ঘিরে সাধারণ মানুষের ঢল। বিশ্বসেরা অলরাউন্ডারকে কাছ থেকে দেখার সুযোগ কেউই হাতছাড়া করতে চাননি।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক শাকিব আল হাসানের। আওয়ামী লীগের টিকিট থেকে নিজের জন্মভূমি মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। এই মনোনয়ন পাওয়ার তিন দিনের মাথায় বিশাল মিছিল নিয়ে নিজের এলাকা মাগুরায় পা রাখলেন শাকিব। জানা গিয়েছে, বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল মিছিল নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বেলা সাড়ে ১২টায় মাগুরায় পৌঁছান তিনি। এ সময় গড়াই নদীর ব্রিজ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। সেখানে তখন উপস্থিত ছিলেন শাকিবের বাবা মাশরুর রেজা। শতাধিক মোটরসাইকেল আর অগুণিত গাড়ি নিয়ে প্রচারের প্রথমদিন বাজিমাত করলেন শাকিব।

সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজনীতির ময়দানে নেমে প্রচার শুরু বাংলাদেশ নেতা শাকিবের

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, বুধবার