২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন নিষেধাজ্ঞা কে উড়িয়ে দিয়ে ইরান থেকে তেলবাহী ট্যাঙ্কার এল লেবাননে

পুবের কলম ওয়েবডেস্কঃ ইসলামিক প্রজাতন্ত্র ইরান থেকে পাঠানো জ্বালানি তেলের ট্যাঙ্কার অবশেষে পৌছেছে লেবাননে। লেবাননের একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যম এই কথা জানিয়েছে। সিরিয়ার সমুদ্রবন্দর থেকে স্থলপথে এই সব জ্বালানি তেলের ট্যাঙ্কার পৌঁছে যায় লেবাননে।

ইরানের তেল বহনকারী ট্যাংকারগুলি লেবাননের উত্তর-পূর্বাঞ্চলীয় বালবেক-হারমেল প্রদেশের হাওয়াশ আল-সাইয়েদ আলী এলাকা দিয়ে লেবাননে প্রবেশ করে।

হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেন মার্কিন নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে ইরান থেকে তেল পাঠানোর ঘটনা রাজনৈতিক, সামাজিক ও নৈতিক দিক দিয়ে ইরান এবং হিজবুল্লাহর জন্য অবশ্যই একটা দুর্দান্ত প্রাপ্তি। আগস্ট মাসের মাঝামাঝি দিকে ইরান থেকে তেলবাহী জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা হয়। এরপর সিরিয়ার সমুদ্র বন্দর থেকে স্থলপথে তা এলো লেবাননে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘দুয়ারে রেশন’ মামলায় রায় সংরক্ষণ, বিস্তারিত শুনানি শেষে সিদ্ধান্ত স্থগিত সুপ্রিমকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন নিষেধাজ্ঞা কে উড়িয়ে দিয়ে ইরান থেকে তেলবাহী ট্যাঙ্কার এল লেবাননে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার