১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়তে উলামার প্রকাশ্য সমাবেশ ভগবানগোলায়

পুবের কলম প্রতিবেদক: মুর্শিদাবাদ জমিয়তে উলামার উদ্যোগে ভগবানগোলা হাই স্কুল ময়দানে এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। জেলার কয়েক হাজার জমিয়ত কর্মী এই সমাবেশে যোগ দেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন জমিয়তের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক কারী শামসুদ্দিন আহমেদ। জমিয়তের সর্বভারতীয় সহ-সভাপতি মাওলানা আসজাদ মাদানী, মাওলানা সৈয়দ আযহার মাদানী, মুফতি মাসুম সাকিব, জেলা ইমাম নেতা মাওলানা আব্দুর রাজ্জাক, উর্দু একাডেমী সদস্য চাঁদ মোহাম্মদ, জেলা পরিষদের সদস্য মগরেব সরকার, মাওলানা মোজাফফর খান, মুফতি আজমত প্রমুখ।

আরও পড়ুন: ‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক করা ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত: তীব্র প্রতিবাদ জমিয়ত উলেমা-ই-হিন্দের

বেলুড় মঠের স্বামী প্রবানন্দ মহারাজ বর্তমান পরিস্থিতি নিয়ে সম্প্রদায়িক সম্প্রীতির উপর বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে আমাদের আরও সংঘবদ্ধ হয়ে চলতে হবে। দেশজুড়ে একটি শক্তি দেশের ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করছে তার জন্য আমাদের আরো সতর্ক হতে হবে।

আরও পড়ুন: আসামে জামিয়ত উলেমা-ই-হিন্দের সফর, নজরদারিতে পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, বিজেপি পশ্চিমবাংলা সম্প্রীতি বিনষ্ট করছে। ইমাম সংগঠন এবং জমিয়তে উলামা হিন্দ জেলায় সচেতনতার কাজ করছে এ ব্যাপারে আমাদের আরো এগিয়ে যেতে হবে। ধর্মীয় প্ররোচনায় পা না দিয়ে নানা কাজ করার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, মুর্শিদাবাদ জেলা শিক্ষায় পিছিয়ে রয়েছে এই জেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

মুফতি নাজমুল হক জেলার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতা নষ্ট করছে। পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী নেতা যেভাবে উগ্র হিন্দুত্ববাদের জিগির তুলছেন। তার বক্তব্যে মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। তিনি বলেন বিজেপির ওই নেতার কথায় আপনারা কান দেবেন না। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সকলের অধিকার রয়েছে একসাথে চলার। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে চললে আগামী দিনে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না বিজেপি।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক: অসাংবিধানিক বলে তীব্র বিরোধিতা মুসলিম পার্সোনাল ল বোর্ডের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জমিয়তে উলামার প্রকাশ্য সমাবেশ ভগবানগোলায়

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, রবিবার