২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাউডস্পিকারের পর এবার আমিষ বিক্রিতেও নিষেধাজ্ঞা মধ্যপ্রদেশে

পুবের কলম, ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই সংঘ পথে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ধর্মীয় স্থানে লাউডস্পিকার নিষিদ্ধের পর এবার রাজ্যে আমিষ বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি নয়া মুখ্যমন্ত্রীর। শিবরাজ সিং চৌহানকে সরিয়ে বুধবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মোহন যাদব।

আরও পড়ুন: Ban loudspeakers: ধর্মস্থানে মাইক,ঘন্টাধ্বনি বন্ধের পক্ষে প্রাক্তন বিচারপতি নরিম্যান

শপথ নেওয়ার পর রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে একের পর এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিলেন তিনি। রাজ্যে প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করলেন। সাংবাদিক সম্মেলনে মোহন যাদব বলেন, “খাদ্য সুরক্ষা বিধির আওতায় প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে সচেতনতামূলক প্রচারের পরেই ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য দপ্তর এই বিষয়ে ব্যবস্থা নেবে। প্রাথমিকভাবে আগামী ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা জায়গায় মাছ-মাংস-ডিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে পুলিশ ও স্থানীয় পুর প্রশাসন।”

আরও পড়ুন: রাস্তায় নামায বন্ধ করতে চাইলে ওয়াকফ সম্পত্তি ফেরত দেওয়া হোক

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লাউডস্পিকারের পর এবার আমিষ বিক্রিতেও নিষেধাজ্ঞা মধ্যপ্রদেশে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার