১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এম এস ধোনির দায়ের করা মামলায় সাজা পেলেন অবসরপ্রাপ্ত আইপিএস

পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক এম এস ধোনির দায়ের করা মামলায় সাজা পেলেন তামিলনাডুর এক অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। মাদ্রাজ হাইকোর্ট তাকে ১৫ দিনের কারাদণ্ডের সাজা শুনিয়েছে।

প্রাক্তন আইপিএস জি সম্পথ কুমার ২০১৩ সালে আইপিএল বেটিং ও ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত করেন। সেই সময় তিনি এমএস ধোনির নামও জড়িয়ে দেন। এরপর আদালতের দ্বারস্থ হন ধোনি। মানহানির মামলা দায়ের করেন। এম এস ধোনির সঙ্গে আইপিএল দূর্নীতির সম্পর্ক নেই, তা জানিয়ে দেয় আদালত। তারপরও লিখিতভাবে সুপ্রিম কোর্টের অবমাননা করেন প্রাক্তন আইপিএস। ওই আইপিএস আদালত অবমামনা করেছেন বলে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ধোনি। শুক্রবার এই ঘটনায় বিচারপতি এসএস সুন্দর ও সুন্দর মোহনের বেঞ্চ সাজা শোনায়। কিন্তু সাজা কার্যকরের আগে প্রাক্তন আইপিএসকে ৩০ দিনের সময় দিয়েছে আদালত। যাতে তিনি আদালতে আপিল করার সময় পান।

সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এম এস ধোনির দায়ের করা মামলায় সাজা পেলেন অবসরপ্রাপ্ত আইপিএস

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার