১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল নিলামে শাকিবকে নিল কলকাতা, তবে ইনি বাংলাদেশের শাকিব নন

পুবের কলম ওয়েব ডেস্ক : এবারের আইপিএলের নিলামের আগে শাকিব আল হাসান, লিটন দাসের মতো তারকারা নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তাতে দলের বাকিদের নিলামে বিক্রি হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তার ওপর দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া নিলাম অনুষ্ঠানে বাংলাদেশী ক্রিকেটারদের কেনার প্রতি ফ্র্যাঞ্চাইজিদের অনাগ্রহ দেখে পদ্মাপারের দেশের ক্রিকেটপ্রেমীদের মুখ ভার হয়ে গিয়েছিল।

যদিও শেষ পর্যন্ত সবাইকে চমকে ধোনির দল চেন্নাই সুপার কিংস বেস প্রাইস ২ কোটি টাকায় বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে কিনে ফেলে। তাতে স্বস্তির নিশ্বাস ফেলেন অনেকে। এর ফলে অন্তত বাংলাদেশের একজন এবারের আইপিএলের সঙ্গে জুড়ে থাকার সুযোগ পেলেন। তবে দিনের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়ার্ডে শাকিবের নাম দেখে অনেকেই চমকে যান। নিলামে অংশগ্রহণ না করা বাংলাদেশ তারকা শাকিব আল হাসান নাইট রাইডার্সে এলেন? পরে জানা যায়, এই শাকিব বাংলাদেশ তারকা নন। ইনি ভারতের তরুণ প্রতিভাবান পেসার শাকিব হুসাইন।

কলকাতা নাইট রাইডার্সে ২০২৩ এ শেষবার খেলার সুযোগ পেয়েও আইপিএলে যোগ দিতে পারেননি শাকিব আল হাসান। আর এবারের নিলামে তিনি নিজের নামই রাখেননি। টিম কলকাতা বাংলাদেশি অধিনায়ক শাকিবকে দলে না পেলেও নিলাম থেকে তার নামেই আর এক জনকে দলে ভিড়িয়েছে। আইপিএলের মিনি নিলামে শাকিব হুসাইন নামে এক আনকোরা ক্রিকেটারকে কিনেছে কলকাতা।

তার বেস প্রাইস ২০ লক্ষ টাকায় দলে ভিড়িয়ে দুইবারের চ্যাম্পিয়নরা। যদিও বয়সভিত্তিক ক্রিকেটের এখনও সিঁড়ি পেরোতে পারেননি এই তরুণ পেসার। ব্যাটে-বলে দারুণ দক্ষ এই ১৯ বছর বয়সী ক্রিকেটার। তিনি স্পিনার নন, একজন পেস বোলার। যুব পর্যায়ের এখনও পর্যন্ত নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুই ম্যাচ সুযোগ পেয়ে বিহারের হয়ে ৪ উইকেট নিয়েছেন তরুণ এই অলরাউন্ডার। সিনিয়রদের প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভিষেক ম্যাচে অন্ধ্রের বিপক্ষে ২৭ রানে কোনো উইকেট না পেলেও পরে ম্যাচে গুজরাটের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট নেন উদীয়মান এই অলরাউন্ডার।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিএল নিলামে শাকিবকে নিল কলকাতা, তবে ইনি বাংলাদেশের শাকিব নন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার