২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অজানা জ্বরের আতঙ্কে উত্তরপ্রদেশে গ্রাম ছাড়ছে মানুষ

পুবের কলম ওয়েবডেস্কঃ তাড়া করছে অজানা জ্বরের আতঙ্ক। উত্তরপ্রদেশের একাধিক গ্রাম ফাঁকা করে দলে দলে চলে যাচ্ছেন মানুষজন।

যোগীরাজ্যের কানপুর নগর জেলার কুরসৌলি গ্রামের মানুষরা দলে দলে পালিয়েছেন। কয়েকটি বাড়িতে কেবল রয়ে গিয়েছেন পুরুষরা। মহিলা ও শিশুদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এক মাসেরও কম সময়ে অজানা জ্বরে মৃত্যু হয়েছে ১২ জনের। শেষ মৃত্যুর ঘটনা ঘটেছে শনিবার।

গত ২০ আগস্ট এক ১৪ বছরের কিশোরীর মৃত্যু হয় জ্বরে আক্রান্ত হয়ে। সেই শুরু। গ্রামজুড়ে শুরু হয় জ্বরের প্রকোপ। খবর আসে একের পর মৃত্যুর। তবে আশ্চর্যজনক ভাবে পাশের গ্রামে কিন্তু এই পরিস্থিতি নয়।

জেলা স্বাস্থ্যআধিকারিকদের মতে এই অজানা জ্বরের নেপথ্যে রয়েছে ম্যালেরিয়া, ডেঙ্গুর প্রকোপ। তবে অন্যান্য ভাইরাসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

উত্তরপ্রদেশের পাশাপাশি সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে এই অজানা জ্বর। কমপক্ষে পাঁচটি রাজ্যে ছড়িয়েছে এই অজানা জ্বর। তবে উত্তর প্রদেশ আর মধ্যেপ্রদেশের অবস্থা শোচনীয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘দুয়ারে রেশন’ মামলায় রায় সংরক্ষণ, বিস্তারিত শুনানি শেষে সিদ্ধান্ত স্থগিত সুপ্রিমকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অজানা জ্বরের আতঙ্কে উত্তরপ্রদেশে গ্রাম ছাড়ছে মানুষ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার