২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল বর্ষণে জলের তলায় টিকিয়াপাড়া কারশেড, বিপর্যস্ত শিয়ালদহ, কলকাতা স্টেশনও

পুবের কলম ওয়েবডেস্কঃ রাতভর প্রবল বর্ষণের জেরে জলের তলায় হাওড়ার টিকিয়াপাড়া কারশেড। ব্যহত রেল পরিষেবা। খুব ধীরগতিতে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকছে ও বেরোচ্ছে।

রেল সূত্রে জানা যাচ্ছে হাওড়া ও টিকিয়াপাড়া কারশেডে জল জমার কারণে সমস্যা হচ্ছে ট্রেন বের করতে। সেক্ষেত্রে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু ট্রেনের।

হাওড়ার পাশাপাশি প্রবল বৃষ্টিতে শিয়ালদহ এবং কলকাতা স্টেশনেও রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। কলকাতা স্টেশনে ঢোকার মুখে জল জমেছে। শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখায় বেশ কিছু জায়গায় রেললাইনে জল জমায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বিপর্যস্ত হয়েছে চক্ররেল পরিষেবাও।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সোশাল মিডিয়ায় কড়াকড়ি: পুলিশ কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল বর্ষণে জলের তলায় টিকিয়াপাড়া কারশেড, বিপর্যস্ত শিয়ালদহ, কলকাতা স্টেশনও

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার