১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুস্তির নতুন কমিটি সাসপেন্ড হতেই পদ্মশ্রী ফেরাতে চাইলেন বজরং

পুবের কলম,ওয়েবডেস্ক: কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এই খবর জানার পরেই নিজের ফিরিয়ে দেওয়া পদ্মশ্রী ফেরৎ চাইলেন কমনওয়েলথে সোনাজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়ে বজরং জানিয়েছেন, ‘কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’ রাজনৈতিক যোগের কথা উল্লেখ করে বজরং বলেন, ‘আমরা জানি এই কমিটির মধ্যে রাজনৈতিক প্রভাব রয়েছে। যেভাবে নির্বাচন হল, আর নির্বাচনের যা ফল, তাতে রাজনৈতিক প্রভাব স্পষ্ট। ওরা আমাদের দিকে আঙুল তোলে, বলে আমরা নাকি হরিয়ানা, উত্তর প্রদেশ বিভাজন করছি। কিন্তু আমরা জাতীয় কুস্তিগির। আমরা দেশের জন্য লড়াই করি। আমরা বিভাজনে বিশ্বাস করি না। দেশের হয়ে আমরা পদক জিতেছি। আমরা রাজনৈতিক বিভাজন চাই না।’

এমনকি ব্রিজভূষণ শরণ সিংকে চ্যালেঞ্জ জানিয়ে বজরং জানিয়েছেন, ‘আমরা মুখ খুলেছি বলে ওরা আমাদের ভয় পর্যন্ত দেখিয়েছে। ব্রিজভূষণ কি সরকারের থেকেও বড়?’ বজরং অভিযোগ করেছেন দেশের সব কুস্তি ফেডারেশনই নাকি ব্রিজভূষণের অঙ্গুলি হেলনে চলে। তিনি বলেন, ‘আমরা আগেও যে দাবি করেছিলাম, সেটা থেকে একটুও সরছি না। সব রাজ্য থেকেই ব্রিজভূষণের ঘনিষ্ঠদের সরাতে হবে। ওদের জন্য দেশের কুস্তির ক্ষতি হচ্ছে।’

পদ্মশ্রী ফেরৎ নিতে চাওয়া নিয়ে বজরং বলেন, ‘আমরা কিছু করেছি বলেই সরকার আমাদের এই সম্মান দিয়েছেন। আমরা কাউকে অসম্মান করতে চাই না। পদক বা কোনও প্রাপ্ত সম্মানকে অসম্মান করার কোনও ইচ্ছে আমাদের নেই। অবশ্যই নিজেদের পদক ফিরিয়ে নেব। দেশের জন্য ঘাম, রক্ত ঝরিয়েছি। এই দেশের সম্মান আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুস্তির নতুন কমিটি সাসপেন্ড হতেই পদ্মশ্রী ফেরাতে চাইলেন বজরং

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার