০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুড়লেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের, চরম অস্বস্তিতে বিজেপি শিবির

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে এবার এক বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি সাফ জানিয়েছেন, একটি নির্দিষ্ট বিষয়ে যোগী আদিত্যনাথ যদি তাঁর দাবির সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হন, তবে তাঁকে ‘অ-হিন্দু’ হিসেবে ঘোষণা করবেন তিনি।

শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের এই চরম অবস্থানের নেপথ্যে রয়েছে হিন্দু ধর্মতত্ত্ব ও আচার-বিধি সংক্রান্ত একটি বিতর্ক। শঙ্করাচার্যের দাবি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমন কিছু মন্তব্য বা কাজ করেছেন যা সনাতন ধর্মের শাস্ত্রীয় রীতিনীতির পরিপন্থী। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তাঁর অবস্থানের সপক্ষে শাস্ত্রীয় প্রমাণ বা যুক্তি পেশ করতে হবে।

বারাণসীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্করাচার্য বলেন, “যদি তিনি (যোগী আদিত্যনাথ) প্রমাণ দিতে না পারেন, তবে আমরা তাঁকে অ-হিন্দু বলে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। হিন্দু ধর্মে শাস্ত্রের শাসনই শেষ কথা, সেখানে কোনো রাজনৈতিক পদমর্যাদা বিবেচ্য নয়।”

একদিকে যোগী আদিত্যনাথ যখন হিন্দুত্বের অন্যতম প্রধান মুখ হিসেবে নিজেকে জাহির করেন, তখন দেশের অন্যতম শীর্ষ ধর্মগুরু শঙ্করাচার্যের এই হুঁশিয়ারি উত্তরপ্রদেশসহ দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। হিন্দুধর্মের অভ্যন্তরীণ রীতিনীতি এবং আধিপত্য নিয়ে এই সংঘাত গেরুয়া শিবিরের জন্য বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে হাজির হচ্ছেন বিল ও হিলারি ক্লিনটন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুড়লেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের, চরম অস্বস্তিতে বিজেপি শিবির

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৬, শুক্রবার