পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার সকালে কলকাতা শহরে ভয়াবহ দুর্ঘটনা। প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙার ক্যানাল সাউথ রোডে ইএম বাইপাসগামী অ্যাপ ক্যাবের সঙ্গে বেলেঘাটার দিকে যাওয়া পণ্যবোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন। ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
পথচারী ও দুটি গাড়ির চালক-সহ ৭ জন আহত হয়েছেন। এই ঘটনায় আহতদের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।আরও পড়ুন:
উল্লেখ্য, কলকাতা শহরে দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে।
বেপরোয়া গতির বলিতে প্রায়ই জীবনহানি ঘটে মানুষের। গত কয়েকদিন ধরেই চিংড়িঘাটা, পার্ক সার্কাস, মা উড়ালপুলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। এই পরিস্থিতিতে যান নিয়ন্ত্রণ সহ একাধিক প্রশ্ন উঠেছে।