১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অরুণাচল প্রদেশের পর বক্সায় হদিস মিললো বিরল প্রজাপতি ‘কলম্বাইন’ -এর

পুবের কলম প্রতিবেদক, জলপাইগুড়ি: ব্যাঘ্র-প্রকল্পের অন্তর্গত বক্সা পাহাড়ে দেখা গেল বিরল প্রজাতি ‘কলম্বাইন’। এর আগে সারা দেশে শুধুমাত্র অরুণাচলপ্রদেশে এই প্রজাপতির দেখা মিলেছিল।

বক্সা পাহাড়ে ট্রেক করতে আসা এক পর্যটকদলের ক্যামেরায় ধরা পড়েছে এই প্রজাপতির ছবি। ঘটনার কথা জানার পরেই বনকর্তা, বন্যপ্রাণী বিশেষজ্ঞ, পরিবেশকর্মীরা উচ্ছ্বসিত। ঘটনা নিয়ে সাড়া পড়েছে বক্সা পাহাড়ের আশপাশের বাসিন্দা, গাইড, ফোটোগ্রাফারদের মধ্যেও।

আরও পড়ুন: পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গার পরিকল্পনা, পুলিশের জালে দুই হিন্দুত্ববাদী

ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্স-এর গবেষক ও প্রজাপতি বিশেষজ্ঞ তরুণ কর্মকার জানান, কলম্বাইন প্রজাপতি বক্সায় পাওয়া এই রাজ্যের জন্য খুব ভালো খবর। যে উচ্চতায় এই প্রজাপতি দেখা যায়, তার অনেক কম উচ্চতায় এই প্রজাপতি দেখা গিয়েছে। মূলত ভুটান, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড, আপার অসমের যে জঙ্গলে মানুষের যাতায়াত একেবারেই নেই, সেখানে এই প্রজাপতি থাকার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: ভোট গণনার দিন পরিবর্তন, সিকিম ও অরুণাচল প্রদেশে ভোট গণনা ২ জুন

তরুণবাবুর মতে, বক্সায় এই প্রজাপতি পাওয়ার অর্থ এখানকার জঙ্গল খুব ভালো পরিস্থিতিতে রয়েছে। এই জঙ্গলকে আরও ভালোভাবে গুরুত্ব দিয়ে সংরক্ষণ করতে হবে।পরিবেশপ্রেমী সংস্থা স্পোর-এর আলিপুরদুয়ারের সহ সম্পাদক শিলাদিত্য আচার্যির বক্তব্য, আামাদের এখানে এই প্রজাপতি পাওয়া খুবই আনন্দের বিষয়। এর থেকেই বোঝা যাচ্ছে, আরও সমীক্ষা চালালে আরও অনেক নতুন বা বিরল প্রজাতির জীবের সন্ধান পাওয়া যাবে।

আরও পড়ুন: মৃত ব্যক্তির দেখা মিলল মোমোর দোকানে, বাড়িতে সম্পন্ন শেষকৃত্য  

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে ইতিহাসের প্রথম ‘জেন-জি প্রভাবিত’ নির্বাচন! তরুণ ভোটেই নির্ধারিত হতে পারে ক্ষমতার সমীকরণ: রয়টার্স

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অরুণাচল প্রদেশের পর বক্সায় হদিস মিললো বিরল প্রজাপতি ‘কলম্বাইন’ -এর

আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার