পুবের কলম ওয়েব ডেস্ক: ইসরাইলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজ আটকের একদিন পর— ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের আরও জাহাজ আটকের হুমকি দিয়েছে। সশস্ত্র এ গোষ্ঠী হুঁশিয়ারির সুরে বলেছে, ইসরাইলি জাহাজ তাদের জন্য ‘ সঠিক বৈধ লক্ষ্যবস্তু।’
আরও পড়ুন:
লোহিত সাগরে ২৫ জন ক্রুসহ গ্যালাক্সি লিডার নামের একটি বিশাল জাহাজ আটক করে হুথি বিদ্রোহীরা। হুথিরা জাহাজ আটকের পর এ নিয়ে বিশ্বে হৈচৈ পড়ে যায়।
ইসরাইল দাবি করে, জাহাজ আটকের সঙ্গে ইরান জড়িত। অপরদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, জাহাজ আটকের মাধ্যমে হুথিরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।আরও পড়ুন:
তবে গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হলে— শুধুমাত্র এক জাহাজ আটক করেই হুথিরা থামবে না বলে ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আল-মোসকি।তিনি বলেছেন, ‘যে কোনো জায়গায় ইসরাইলি জাহাজ আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু এবং আমরা পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করব না।
’বিশেষজ্ঞরা বলছেন, হুথিরা এখন লোহিত সাগরের বাব আল-মানবাব প্রণালীতে জাহাজ চলাচলে হুমকি তৈরি করছে। গুরুত্বপূর্ণ এ সমুদ্র পথ যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটি বৈশ্বিক তেল বাজারে বড় প্রভাব ফেলবে। কারণ এই পথ দিয়ে তেলবাহী জাহাজের বড় একটি অংশ চলাচল করে।আরও পড়ুন:
গাজায় ইসরাইলের আগ্রাসন শুরুর পরই এতে যোগ দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বেশ কয়েকবার ইসরাইল লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে জাহাজ আটকের মাধ্যমে যুদ্ধের ফ্রন্টে চলে এসেছে হুথিরা।
আরও পড়ুন: