২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইল বিমানবন্দরে হামলা, অল্পের জন্য রক্ষা তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার বিমান

নয়া দিল্লি, ৪ মে: ইসরাইলের বিমানবন্দরে মিসাইল হামলা। অল্পের জন্য রক্ষা পেল নয়াদিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। হামলার খবর পেয়ে আবু ধাবির দিকে  ঘুরিয়ে দেওয়া হয় বিমানটি। এদিন ইসরাইলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় আনসারুল্লাহ যোদ্ধারা। তার ঠিক এক ঘণ্টার মধ্যেই তেল আবিব বিমানবন্দরে অবতরণের কথা  ছিল ওই এয়ার ইন্ডিয়ার বিমানের। কিন্তু হামলার কথা শুনতেই বিমানের মুখ আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। জর্ডনের আকাশ থেকেই ঘুরিয়ে দেওয়া হয় বিমানটি। আর এই ঘটনার পর আগামী ৬ তারিখ পর্যন্ত দিল্লি থেকে তেল আবিবের সমস্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার দিল্লি থেকে ইসরাইলের দিকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৩৯ বোয়িং ৭৮৭ বিমানটি। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তার ঘণ্টা খানেক আগেই হামলা চালাই আনসারুল্লাহ যোদ্ধারা।

আরও পড়ুন: নিমেষে ওয়েল প্রেসার শূন্য: জরুরি অবতরণ বিমানের, বড় বিপদের হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া

আরও পড়ুন: ইউনিফর্ম পরে সংঘের প্যারেডে সরকারি কর্মী, বরখাস্ত করল কর্নাটক সরকার

আরও পড়ুন: বিমানের খাবার খেয়ে অসুস্থ যাত্রী, গাফিলতির অভিযোগে জরিমানা এয়ার ইন্ডিয়াকে
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইল বিমানবন্দরে হামলা, অল্পের জন্য রক্ষা তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার বিমান

আপডেট : ৪ মে ২০২৫, রবিবার