০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে Waqf Bill নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশের

পুবের কলম ওয়েবডেস্ক:: ওয়াকফ  সংশোধনী বিল (Waqf Amendment Bill) নিয়ে উত্তাল দেশের সংসদ। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন রিজিজু। সেখানে পূর্বতন UPA সরকারকে লাগাতার আক্রমণ করে যান রিজিজু। ওয়াকফ সংশোধনী বিলের (Waqf Amendment Bill) বিরোধিতা করছেন যাঁরা, তাঁদের মুসলিম বিরোধী হিসেবে গণ্য করা হবে বলে দাবি করেন তিনি। দক্ষিণের রাজ্যগুলিকেও সতর্ক করেন রিজিজু। বিল পাস না হলে আগামী আরও মন্দির, আরও গির্জার সম্পত্তি বেদখল হয়ে যাবে বলে দাবি করেন। এর পাল্টা বক্তৃতায় বিজেপি-কে বেঁধেন কংগ্রেসের গৌরব গগৈ থেকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।

ওয়াকফ বিলের (Waqf Amendment Bill) বিরোধিতায় বক্তৃতা করতে উঠে এদিন কুম্ভমেলার প্রসঙ্গ টানেন অখিলেশ। তিনি বলেন, “কুম্ভমেলায় তো সকলের আস্থা জুড়ে ছিল। কুম্ভমেলা কিন্তু এবারই প্রথম হয়নি। কিন্তু বিজেপি এমন ভাবে প্রচার করল, যেন ১৪৪ বছর পর প্রথম মহাকুম্ভ হচ্ছে। মানুষও বেরিয়ে পড়লেন তা শুনে। সরকার জানাল, ১০০ কোটি মানুষ ধরার ব্যবস্থা কার হয়েছে কুম্ভে। কিন্তু ৩০ জনের প্রাণ গেল, তাঁদের নাম কী? ১০০০ জন হিন্দু নিখোঁজ হয়ে গিয়েছেন। এখনও খোঁজ মেলেনি। তাঁদের তথ্য কোথায়?”

আরও পড়ুন: কলকাতায় অখিলেশ যাদব: ‘বিজেপিকে ফের হারাবেন দিদি’, আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান

আরও পড়ুন:  নজরে WAQF BILL

আরও পড়ুন: “বিজেপির লক্ষ্য সাম্প্রদায়িকতা, ওরা তথ্য চুরি করে”: সরাসরি আক্রমণে অখিলেশ যাদব

অখিলেশ আরও বলেন, “বিজেপি তখনই নতুন কোনও বিল আনে, তা ব্যর্থতা ঢাকার চেষ্টা। বিজেপি মুসলিম ভাইদের ওয়াকফ সম্পত্তি চিহ্নিতকরণের কথা বলছেন, অথচ মহাকুম্ভে প্রাণ হারানো এবং হারিয়ে যাওয়া হিন্দুদের চিহ্নিতকরণের উপর পর্দা ঢাকা দিচ্ছে। বলছে, এতে কারবার বাড়বে। ধর্ম নিয়ে কারবার হতে পারে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও বলছেন কারবার হবে। কুম্ভ কি কারবারের জায়গা? মন্ত্রী বলছেন, জমি রেলের হোক বা সেনার, তা ভারতের জমি। অবশ্যই রেলের জমি ভারতের, সেনার জমিও ভারতের।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

কিন্তু সেনার জমি কি বিক্রি হয়ে যাচ্ছে না? রেলের জমি কি বিক্রি হচ্ছে না? শুধু তাই নয়। ওয়াকফের জমির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জমি, যা চিন দখল করে নিয়েছে, গ্রাম প্রতিষ্ঠা করেছে। কিন্তু সেই নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, তাই এসব বিল এনে নজর ঘোরানো হচ্ছে। আর মন্ত্রী নিজে যেখানকার বাসিন্দা (রিজিজু, অরুণাচল) সেখানে চিন কতটা জমি দখল করেছে বলুন।”

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে হাজির হচ্ছেন বিল ও হিলারি ক্লিনটন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংসদে Waqf Bill নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশের

আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার