২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড্রোন হামলায় নিহত আল-কায়দা নেতা, দাবি আমেরিকার

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর ড্রোন হামলায় আল-কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে আমেরিকা। গত রবিবার ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়।

২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে আল-কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। এরপর ওই বছরের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকে আল কায়দার নতুন নেতা ঘোষণা করা হয়। লাদেন বেঁচে থাকা অবস্থায় জাওয়াহিরিকে সংগঠনটির উপপ্রধান মনে করা হতো।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ‘জাওয়াহিরি মার্কিন নাগরিকদের ওপর হত্যাকাণ্ড চালিয়েছিলেন। এই নেতা আর নেই এবং এর মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ ভাষণে ড্রোন হামলার ব্যাপারে বাইডেন আরও বলেন, ‘এটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সংকল্পের প্রদর্শন।’

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

কাবুলের কেন্দ্রস্থলে একটি বাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, জাওয়াহিরি ও তার পরিবার চলতি বছরের শুরুতে ওই বাড়িতে স্থানান্তরিত হয়েছিলেন। কয়েক মাস ধরে জাওয়াহিরির কার্যকলাপের ওপর নজর রাখছিল সিআইএ।

মার্কিন কর্মকর্তা বলেন, রবিবার জাওয়াহিরি তার বাসভবনের বারান্দায় একা ছিলেন। সেসময় একটি মার্কিন ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়। হামলায় জাওয়াহিরির পরিবারের অন্য কেউ হতাহত হয়নি। এদিকে তালিবান কর্তৃপক্ষ মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছে, কাবুলে এই ড্রোন হামলা আন্তর্জাতিক নীতি ও দোহা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ওয়াশিংটন ও তালিবান ২০২০ সালে দোহা চুক্তিতে সই করেছিল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ড্রোন হামলায় নিহত আল-কায়দা নেতা, দাবি আমেরিকার

আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার