০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল আমেরিকা

পুবের কলম ওয়েব ডেস্কঃ তাইওয়ান ইস্যুতে চিনের সঙ্গে এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে বিরোধের মধ্যেই পারমাণবিক বোমা বহনে সক্ষম দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আমেরিকা।

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

১৬ আগস্ট ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানঘাঁটি থেকে ‘মিনিটম্যান থ্রি’ নামের ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। মার্কিন সেনা জানিয়েছে, মঙ্গলবার ১২টা ৪৯ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

মার্শাল দ্বীপপুঞ্জ পর্যন্ত ৪ হাজার ২০০ মাইল যেতে সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন সেনার এক বিবৃতিতে বলা হয়, পরীক্ষাটি আমেরিকার পারমাণবিক বাহিনীর প্রস্তুতি এবং প্রতিরোধ শক্তির সামর্থ্য ও কার্যকারিতা সম্পর্কে আস্থা অর্জনের জন্য উৎক্ষেপণ করা হয়েছে।

তবে, ক্ষেপণাস্ত্রটিতে কোনও পারমাণবিক ওয়ারহেড বা পরমাণু অস্ত্র ছিল না বলে নিশ্চিত করে মার্কিন সেনা। সেনা বিবৃতিতে আরও বলা হয়, উৎক্ষেপণটি নিয়মিত পরীক্ষার অংশ।

ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি গত ৪ আগস্ট হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত মার্কিন সেনা প্রায় ৩০০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল আমেরিকা

আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার