০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেডপ্লাস নিরাপত্তা প্রত্যাহার নিয়ে হাইকোর্টে অর্জুন সিং, শুক্রবার শুনানির সম্ভাবনা

পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা ধরেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবার তাঁর জেডপ্লাস নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্র। কেন এমনটা করা হল, জানতে চেয়ে কলকাতা উচ্চ আদালতে গেলেন সাংসদ। বৃহস্পতিবার সকালে বিচারপতি শম্পা ভট্টাচার্যের এজলাসে খারিজ হয়ে যায় সেই অজুর্নের আর্জি। তারপর বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে আবেদন করেন অর্জুন সিং। জেডপ্লাস নিরাপত্তা মামলার সেই আবেদন গ্রহণ করেন বিচারপতি। অর্জুনের আইনজীবী সপ্তাংসু বসুর দাবি, কোনও নোটিশ ছাড়াই অর্জুন সিংয়ের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। শুক্রবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ দিন সকালে অর্জুন সিংয়ের জেডপ্লাস নিরাপত্তা মামলার আবেদন নাকচ  করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। বিচারপতি শম্পা সরকারের মন্তব্য, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ। এখানে পুলিশি নিষ্ক্রিয়তার কোনও সম্পর্ক নেই। তাই তাঁর এই মামলা শুনানি গ্রহণের এক্তিয়ার নেই। আবেদনকারীকে নির্দিষ্ট বেঞ্চে আবেদন জানাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

প্রসঙ্গত, বুধবার সকাল দশটা নাগাদ নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানান অর্জুন সিং।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

তিনি বিজেপির সাংসদ হওয়ার পরেই ওয়াইপ্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তবে, ২০২১ সালের শেষের দিকে নিরাপত্তা বাড়ানো হয়।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

জেড ক্যাটেগরিতে নিয়ে আসা হয় অর্জুনকে। কিন্তু, এই মুহূর্তে তৃণমূলে যোগ দিয়েছেন সাংসদ। তার পরেও সাংসদকে সব সময়ই ঘিরে রেখেছিল কেন্দ্রের বাহিনী। তবে হঠাৎ করেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তা নিয়েই আদালতের কাছে গিয়েছেন সাংসদ অর্জুন সিং।

সর্বধিক পাঠিত

রাইফেলের ভিডিও পোস্ট মুছে ফেলার জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন ওয়াইসি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেডপ্লাস নিরাপত্তা প্রত্যাহার নিয়ে হাইকোর্টে অর্জুন সিং, শুক্রবার শুনানির সম্ভাবনা

আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার