২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইডির মামলায় ভিডিয়ো কনফারেন্সে হাজিরা কেজরিওয়ালের

পুবের কলম ওয়েব ডেস্ক: আবগারি দূর্নীতি মামলায় ইডির বারবার সমন পাঠানো সত্ত্বেও যাননি কেজরিওয়াল। তাই দিল্লির রাউস এভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। কেন হাজিরা দেননি এতদিন আপ সুপ্রিমো, তা জানতে চেয়ে শনিবার কোর্টে হাজিরা দিতে বলা হয়েছিল কেজরিওয়ালকে। সশরীরে না গেলেও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিচারকের মুখোমুখি হন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিনও দিল্লি বিধানসভায় আস্থা ভোট ছিল। আবার চলছে বাজেট অধিবেশনও। এই সব কারণেই সশরীরে হাজিরা দিতে পারেননি বলে জানান আপ সুপ্রিমো। সব কাজ শেষ করে আগামী ১৬ মার্চ নতুন করে সশরীরে রাউস এভিনিউ কোর্টে হাজিরা দিতে বলেছেন বিচারক।

ওদিকে বুধবার নতুন করে ষষ্ঠবারের জন্য কেজরিকে সমন পাঠিয়েছে ইডি। ১৯ ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। ওইদিনও যাবেন না তিনি ইডির ঘরে, তার ইঙ্গিত আদালতেই দিয়ে দিয়েছেন কেজরিওয়াল।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

আরও পড়ুন: অনিল আম্বানির প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইডির মামলায় ভিডিয়ো কনফারেন্সে হাজিরা কেজরিওয়ালের

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার