১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবিরাম বৃষ্টিতে তৃতীয়বার বন্যার মুখোমুখি অসম, ক্ষতির মুখে ১১টি গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ  

পুবের কলম, ওয়েবডেস্ক: বন্যায় বিপর্যস্ত অসম। ক্ষতির মুখে প্রায় ৭০ হাজার মানুষ। গুয়াহাটি মৌসম বিভাগ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

গত কয়েকদিন ধরে অবিরাম টানা বৃষ্টিতে বন্যা হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে অসম ও তার প্রতিবেশী রাজ্য অরুণাচলে।

আরও পড়ুন: বন্যায় মৃত ১, ক্রমেই ভয়াবহ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি

অসম সরকার জানিয়েছে, এই নিয়ে তৃতীয়বার বন্যার মুখোমুখি হতে চলেছে। পাঁচ জেলার প্রায় ১১টি গ্রামের প্রায় ৬৯,৭৫০ মানুষ ক্ষতির মুখে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত ধরে রোজগার মেলায় আরও ৭০,০০০ নিয়োগ

অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, সবচেয়ে খারাপ অবস্থায় ধেমাজি জেলা। এই জেলার প্রায় ৩৮, ৭৭৭ মানুষ ক্ষতির মুখে। এর মধ্যে রয়েছে ৭৮৮৫ শিশু। ৭৬টি গ্রামের প্রায় ২৮৩৮.৪০টি হেক্টর জমি জলের তলায়। এখনও পর্যন্ত বন্যায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। ২৫টি ত্রাণ শিবির তৈরি হয়েছে ধেমাজি, লখিমপুর ও ডিব্রুগড়ে। বন্যার জলেতে গত ২৪ ঘণ্টায় ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, লখিমপুর এবং নগাঁও জেলার ৩,০২১ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে।এএসডিএমএ জানিয়েছে, লখিমপুর জেলার ২৭, ১১৯ মানুষ ক্ষতির মুখে। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদ। সেন্ট্রাল ওয়াটার কমিশনের খবর অনুসারে জোড়হাটের নিমাতি ঘাটে ব্রহ্মপুত্র বিপদ চিহ্নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বনাথ ও কার্বি আংলং বাঁধ। বিশ্বনাথ, ধেমাজি, ডিব্রুগড়, লখিমপুর, মরিগাঁও, সোনিতপুর এবং তিনসুকিয়া জেলা থেকে ভাঙনের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: আফগানিস্তান জুড়ে প্রবল শৈত্যপ্রবাহ: প্রাণ হারিয়েছেন ৭০ জন সহ মোট ৭০ হাজার গবাদিপশুও

সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবিরাম বৃষ্টিতে তৃতীয়বার বন্যার মুখোমুখি অসম, ক্ষতির মুখে ১১টি গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ  

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার