বিশেষ প্রতিবেদন: বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে বিশ্বের ৩৬টি দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করছে চিনা কোম্পানিগুলো। আর এখানেই বিপদের গন্ধ পাচ্ছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে দেশগুলিতে চিন সহজেই গুপ্তচরবৃত্তি চালাচ্ছে বা চালাতে পারে। তিব্বত প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, কর্তৃত্ববাদী রাষ্ট্র চিন দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবেও নজরদারি বাড়ানোর পায়তারা করছে। ক্রমাগত দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়ে উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি সরঞ্জাম রফতানির কাজ করছে চিন।
বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে থাকা দেশগুলোতে এই প্রচেষ্টা চালাচ্ছে চিন। এসব বেশিরভাগ প্রযুক্তি ফার্ম হয় চিনের সহায়ক, না হয় চিনা কোম্পানিগুলোর নিয়োগ করা থার্ডপার্টি, যারা উন্নয়নশীল সার্বভৌম দেশগুলোর জন্য তাৎপর্যপূর্ণ হুমকি। কম খরচে নজরদারি প্রযুক্তিগুলো বিভিন্ন দেশে সরবরাহ করছে চিন। সম্প্রতি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের ভবনের সার্ভারে কারচুপির প্রমাণ পাওয়া গিয়েছিল। আফ্রিকান ইউনিয়ন জুড়ে অনেক ভিডিয়ো চুরি করা হয়েছিল। চিন আফ্রিকান ইউনিয়নের ওই কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করেছিল। জানা যায়, সেখানে একটি বিকল্প চ্যানেল যোগ করেছিল তারা এবং ওই চ্যানেল দিয়েই স্পর্শকাতর তথ্যগুলো পাচার করা হতো। তাই বলা যায়, একটি দেশের প্রযুক্তিকে চিনা সংস্থাগুলোর সঙ্গে একীভূত করা হলে তা কোনও দেশের গোপন তথ্যকে হুমকির মুখে ফেলবে। চিনের এ ধরনের স্বভাব কেবল উদ্বেগজনকই নয়, অন্যান্য দেশগুলোর জন্য একটি উল্লেখযোগ্য হুমকি। এমনই মত বিশ্লেষকদের।বেল্ট অ্যান্ড রোড প্রকল্প: ৩৬ দেশে গোয়েন্দাগিরি চিনের!
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২২, ১২:৪১
আরও খবর
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের চাঁদগঞ্জ বাজার থেকে আমুলিয়া পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি
ট্রাম্পকে খুশি করতেই দেশে ভাঙচুর, বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা খামেনির
ভগবত গীতাই দেশের 'আসল সংবিধান': বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, 'অবুঝ' বলল কংগ্রেস
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন
পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা
পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি ভারতীয় সেনার, ধৃতকে কোর্ট মার্শালে ১০ বছরের জেল
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি ভারতীয় সেনার, ধৃতকে কোর্ট মার্শালে ১০ বছরের জেল
অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা
অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা
সর্বাধিক পাঠিত
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
"ম্যান মেড বন্যা"র অভিযোগ অতীত, ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে মোকাবিলার বার্তা মুখ্যমন্ত্রীর