পুবের কলম প্রতিবেদক : শুক্রবার সকালে কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে তাণ্ডব চলে। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে সেই হামলা হয়। এ নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছে, একদল বিজেপি সমর্থক দলীয় পতাকা হাতে নিয়ে প্রদেশ কংগ্রেস দফতরে গিয়ে ভাংচুর চালাচ্ছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ছবি-সহ একাধিক ব্যানার, পোস্টার ধ্বংস করে দেওয়া হয় বলে অভিযোগ।
এরই প্রতিবাদে মাঠে নামল প্রদেশ কংগ্রেস। শনিবার দুপুরে প্রদেশ কংগ্রেস দফতর থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল হয়। সেই মিছিলে শামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাবেক সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চ্যাটার্জি, অসিত মিত্র, মুহাম্মদ মোকতার প্রমুখ।
এ দিনের মিছিলে হাজার হাজার কংগ্রেস কর্মী শামিল হন। দলীয় অফিসে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার, সুরক্ষা ও সংবিধান বাঁচানোর স্লোগান দিতে থাকেন কংগ্রেস কর্মীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, বিজেপির তরফে বক্তব্য পর্যন্ত দেওয়া হয়নি। কলকাতা-জুড়ে কংগ্রেস পথে নেমেছে। আমাদের প্রতিবাদ চলবে। বাংলায় এমন নোংরা রাজনীতি আছে ছিল না, বিজেপির বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছে বলেও মন্তব্য করেন শুভঙ্কর সরকার।
এ দিকে ঘটনায় জড়িতরা গ্রেফতার না হলে আরও বড় আ¨োলন হবে বলে উল্লেখ করেন প্রদীপ ভট্টাচার্য। তিনি মোদি-শাহের নাম নিয়ে বলেন, আপনাদের মনের মধ্যে হিংসার আগুন জ্বলছে। আমরা তাতে জল ঢেলে দেব। আগামী দিনের ভারত আপনাদের কাছে থাকবে না, মানুষ রাহুল গান্ধির নেতৃত্বে মানুষ তার অধিকার ফিরে পাবে। কংগ্রেস গডসের রাজনীতি করে না বলেই বিজেপি অফিসে যাওয়া হয়নি বলেও তিনি মন্তব্য করেন।






























