ওয়াশিংটন: আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পটোম্যাক নদীতে বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা বলেছেন, আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানের রেকর্ডিং যন্ত্রগুলো (ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার) উদ্ধার হয়েছে, যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএএসবি) এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডই এ ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে সংস্থাটি জানায়, রেকর্ডারগুলো বিশ্লেষণের জন্য এনটিএসবি ল্যাবে রয়েছে।
এর আগে এনটিএসবি চেয়ারম্যান জেনিফার হোমেন্ডি সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার তদন্তে কোনও ছাড় দেওয়া হবে না। আমরা এই ট্র্যাজেডির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। ওয়াশিংটন ডিসির মাঝ-আকাশে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে দুর্ঘটনা হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে অভিযান চালাতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। বিমানটিতে ৬৪ জন ও হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। এই ৬৭ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মরদেহ শীঘ্রই উদ্ধার করা সম্ভব হবে বলে জানান ওয়াশিংটন ডিসির ফায়ার ও ইমারজেন্সি মেডিক্যাল সার্ভিসের প্রধান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুর্ঘটনাটি প্রতিরোধযোগ্য ছিল। ট্রাম্প আরও বলেন, শীঘ্রই যাত্রীদের নামের তালিকা এবং কোন কোন দেশের নাগরিক আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ছিলেন, তা প্রকাশ করা হবে।ওয়াশিংটনে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার
আবুল খায়ের
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৫, ১৫:৫৬
আরও খবর
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ ঘোষণা ইরানের: ১০ দফা প্রস্তাব মেনে নিল ওয়াশিংটন
এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল
ওয়াশিংটনে ইসরাইলি কূটনীতিক হত্যাকান্ড, তীব্র নিন্দা ভারতের, দোষীদের শাস্তির দাবি
ওয়াশিংটনে আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি, স্ত্রী-পুত্রকে খুন করে আত্মহত্যা অনুমান গোয়েন্দাদের
দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এক ভারতীয়-সহ মৃত্যু ২০ জনের
দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এক ভারতীয়-সহ মৃত্যু ২০ জনের
চোটের কারণে জিম্বাবোয়ের বিরুদ্ধে নেই ওয়াশিংটন, দলে বাংলার শাহবাজ
চোটের কারণে জিম্বাবোয়ের বিরুদ্ধে নেই ওয়াশিংটন, দলে বাংলার শাহবাজ
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫