০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়াকে ৭২টি প্রত্নবস্তু ফেরাবে ব্রিটেন

পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্রিটেনের রাজধানী লন্ডনের হরনিম্যান জাদুঘর জানিয়েছে, ১৯ শতকে বেনিন শহর থেকে লুট হওয়া ৭২টি প্রত্নবস্তু নাইজেরিয়াকে ফিরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে সশস্ত্র হামলা, ২২০ জনের বেশি শিক্ষার্থী-কর্মী অপহৃত

এসব প্রত্নবস্তুর মালিকানা হস্তান্তর করা হবে নাইজেরীয় সরকারের কাছে। জানুয়ারি মাসে নাইজেরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়ামস অ্যান্ড মনুমেন্টস-এর অনুরোধে প্রত্নবস্তু ফেরাতে রাজি হয় লন্ডনের জাদুঘরটি।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

আরও পড়ুন: ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে Britain

দক্ষিণ-পূর্ব লন্ডনে অবস্থিত জাদুঘরটি জানায়, এই বিষয়ে নাইজেরিয়া ও ব্রিটেনের আধিকারিকরা সকলের মতামত নিয়েছেন। জাদুঘরের চেয়ারপার্সন বলেছেন, এসব প্রত্নবস্তু ফিরিয়ে দেওয়া ‘নৈতিক ও উপযুক্ত’ বলে বিবেচিত হয়েছে।

উল্লেখ্য, অতীতে আফ্রিকা ও এশিয়ার দেশগুলি থেকে প্রচুর মূল্যবান প্রত্নবস্তু ও শিল্পকর্ম লুট করে নিয়ে যায় পশ্চিমা দেশগুলি। এরপর সেই প্রত্নবস্তুগুলি স্থান পায় ইউরোপীয় জাদুঘরগুলিতে। এখন অবশ্য, ইউরোপের ওপর সেসব লুট হওয়া ঐতিহাসিক শিল্পকর্ম ও প্রত্নবস্তু ফিরিয়ে দিতে চাপ প্রয়োগ বেড়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাইজেরিয়াকে ৭২টি প্রত্নবস্তু ফেরাবে ব্রিটেন

আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার