২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসুর পেনশনের জটিলতা কাটাতে উদ্যোগী অভিষেক

পুবের কলম ওয়েবডেস্কঃ ডানলপের ফুটপাতে বিগত দুটো বছর ধরে দিন কাটাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু। গোটা ঘটনা সংবাদমাধ্যমের নজরে আসতেই শুরু হয়ে যায় হইচই। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য জানান তাঁর বোন নিজে স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছেন। এতে পরিবারের সম্মানহানি হচ্ছে বলেও মীরা দেবি মত প্রকাশ করেন।

তবে পুলিশি উদ্যোগে একদা খড়দহের প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের এই শিক্ষিকাকে নিয়ে যাওয়া হয় মানসিক হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরু হওয়ার পর ফের খড়দহে ফেরার ইচ্ছে প্রকাশ করেন তিনি। আপাতত খড়দহে এক প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে আছেন তিনি।

ইরা দেবী জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে লোক পাঠিয়েছেন। যাতে পেনশন চালু করা যায় তার উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অনেক বড় মাপের নেতা, তিনি যখন বলছেন, তখন আমি নিশ্চয় পেনশন পাব।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রোজা না রেখে খাবার খাওয়ায় নাইজেরিয়ায় গ্রেপ্তার ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসুর পেনশনের জটিলতা কাটাতে উদ্যোগী অভিষেক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার