১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিবিআই: মোদি

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা হল দুর্নীতি। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিবিআই’। সোমবার নয়াদিল্লিতে সিবিআইয়ের হীরক জয়ন্তীবর্ষের অনুষ্ঠানে থেকে এইভাবেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় সংস্থাগুলির উপর সরব হচ্ছেন, সেখানে মোদি সিবিআইয়ের পক্ষে সওয়াল করে বিরোধীদের পালটা জবাব দিল বলেই মনে করা হচ্ছে।  এদিন মোদি দেশের কাজে সিবিআই আধিকারিকদের প্রশংসা করে বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে সিবিআইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইউপিএ সরকারের নাম না করে পূর্বতন সরকারের আমলে দুর্নীতির প্রসঙ্গ তোলেন তিনি।

আরও পড়ুন: রাজ্যের পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য ৬৮০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

প্রধানমন্ত্রী নিজের সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কিভাবে দেশের পরিবর্তন হয়েছে। তদন্তের ক্ষেত্রে সিবিআইয়ের উপর ভরসা রাখার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

মোদি সিবিআইয়ের হীরক জয়ন্তীবর্ষের অনুষ্ঠান থেকে বলেন, বিজেপি সরকার ইতিমধ্যেই কালো টাকা এবং বেনামি সম্পত্তির বিরুদ্ধে লড়াই শুরু করেছে। দুর্নীতিবাজদের পাশাপাশি আমরা দুর্নীতির কারণের বিরুদ্ধেও লড়াই করছি।

আরও পড়ুন: ট্রাম্পকে খুশি করতেই দেশে ভাঙচুর, বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা খামেনির

প্রধানমন্ত্রীর দাবি, এমনকি আজও যখন একটি মামলা অমীমাংসিত থেকে যায়, তখন দাবি করা হয় যে এটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা উচিৎ।

প্রধানমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার প্রতি আস্থা রাখার বিষয়ে জোর দিয়ে বলেন, সিবিআইয়ের কাজ এবং কৌশলের মাধ্যমে তদন্ত মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দিয়েছে।

সর্বধিক পাঠিত

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিবিআই: মোদি

আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার