পুবের কলম, ওয়েবডেস্ক: নিজাম প্যালেস থেকে কমান্ড হাসপাতালের উদ্দেশে অনুব্রতকে নিয়ে রওনা দিল সিবিআই। সেখানে তৈরি আছে মেডিক্যাল টিম। শারীরিক পরীক্ষার পরেই গরু পাচার কাণ্ডে একাধিক তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে অনুব্রতকে। আধঘন্টা অনুব্রতকে দেখা করতে দেওয়া হবে তার আইনজীবীর সঙ্গে। গ্রেফতারের পর থেকেই চুপচাপ আছেন তিনি।
নিজাম প্যালেস থেকে ১৭ মিনিটের ব্যবধানে কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয় অনুব্রতকে। হাসপাতালে প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। সচিত্র পরিচয় ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।আরও পড়ুন:
আজ সকালেই অনুব্রত মণ্ডলের শ্বাসকষ্ট হয়। যদিও সিবিআই সূত্রে খবর, সেই রকম গুরুত্বপূর্ণ কিছু নয়।
জেরার আগেই তার শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় সিবিআই। ইতিমধ্যেই সেখানে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চার জনের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে কমান্ড হাসপাতালে।আরও পড়ুন:
ইতিমধ্যেই অনুব্রত মন্ডলকে ১০ দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে আসানসোল আদালত। আগামী ২১ আগস্ট ফের তাকে আসানসোল আদালতে তোলা হবে।
গতকাল কড়া নিরাপত্তায় সিবিআই ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অনুব্রত মণ্ডলকে নিয়ে আসে। গাড়িতে ছিলেন মেডিকেল টিম ও দু জন ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিক। এছাড়াও আইটি অফিসার(মোবাইল ট্রাকার,হ্যাকার), অডিও এক্সপার্ট, কম্পোজিটর, আইনজীবী সহ ১৬ জনের টিম।আরও পড়ুন:
আরও পড়ুন: Big Breaking: গ্রেফতার অনুব্রত মণ্ডল
আরও পড়ুন:
কনভয়ের প্রথম গাড়িতে ছিল ভিস্যাট ক্যাম। অতিরিক্ত ইউনিট রাখা হয় অনুব্রত মণ্ডলের গাড়িতেও। আর একটি ছিল কেন্দ্রীয় বাহিনীর শেষ গাড়িতে। ১৫ টি গাড়িতে প্রায় ৯০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসেন।
আরও পড়ুন: