পুবের কলম ওয়েবডেস্ক : এনআরসি নিয়ে একসময় আতঙ্কিত হয়েছিল অসমসহ উত্তরপূর্ব ভারতের নানা রাজ্য। এবার একই ধরনের পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে দেশজুড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক গেজেট নোটিফিকেশনে জানিয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ক্যাম্প তৈরি করতে হবে। সেখানে আটক রাখা হবে অবৈধভাবে ভারতে থাকা বিদেশি নাগরিকদের। তবে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টানরা ছাড়ের আওতায় থাকবেন।
আরও পড়ুন:
নোটিফিকেশন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে যাঁরা বৈধ নথি ছাড়া ভারতে এসেছেন বা নথির মেয়াদ ফুরিয়েছে, তাঁদের আটক রাখা হবে ডিটেনশন সেন্টারে, প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত।
আরও পড়ুন:
এ নিয়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা জয় প্রকাশ মজুমদার অভিযোগ করেছেন, কেন্দ্র ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করছে, যা সংবিধানবিরোধী। তাঁর দাবি, বিজেপি একের পর এক গণতন্ত্রবিরোধী পদক্ষেপ নিচ্ছে, আদালতে এসব টিকবে না। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এই নীতির শিকার হবেন বাংলাভাষী গরিব মানুষ।