উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,গঙ্গাসাগর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনে সাগর বাসীদের উপহার দিলেন দীর্ঘ প্রতিক্ষিত গঙ্গাসাগর সেতুর। কথায় আছে, ‘সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। কিন্তু সেই প্রবাদ আজ অতীত! ”সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার…”, মুড়িগঙ্গার উপর বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করে সোমবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সামনেই গঙ্গা সাগর মেলা। আর তার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার দুদিনের সফরে সাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই এদিন ‘গঙ্গাসাগর সেতুর’ শিল্যানাস করেন তিনি।
মুড়িগঙ্গার উপর তৈরি হবে চার লেনের প্রায় পাঁচ কিমি সেতু। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দু’তিন বছরের মধ্যেই সেতু নির্মাণের কাজ শেষ হবে। প্রায় ছয়বছর আগে মুড়িগঙ্গার উপর একটি সেতু তৈরির স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য দরবার করেছিলো রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণে সেই সাহায্য পাওয়া সম্ভব হয়নি। সাগর দ্বীপের মানুষ এবং গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের কথা ভেবে সেতু গড়তে উদ্যোগ নেন খোদ মুখ্যমন্ত্রী। শুরু হয় জমি অধিগ্রহণের কাজ। ডাকা হয় টেন্ডার। এদিন গঙ্গাসাগর সেতুর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ”গঙ্গাসাগর সেতুর শিল্যানাস করে কাজের দায়িত্ব আজ তুলে দেওয়া হল এল এন্ড টি’কে। ১ হাজার ৭০০ কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছে।” সাগরে থাকা মানুষের হাজারও প্রতিকূলতার কথা তুলে ধরে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”গঙ্গাসাগর সেতু দীর্ঘদিনের মানুষের দাবি ছিল। আমরা শুধু মুখে বলি না। কাজেও করে দেখাই।” শুধু তাই নয়, এই সেতু নির্মাণ হলে সাগরে যোগাযোগ ব্যবস্থাতে বিপ্লব ঘটবে।গঙ্গাসাগর সেতুর নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে।সেতুটি দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে তৈরি করা হবে। শুধু তাই নয়,সেতু নির্মাণে জমির অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপের অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শেষ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।আর এ দিনের শিলান্যাসের মধ্যে দিয়ে নতুন দিগন্ত উন্মোচিত হলো।খুশি সাগর বাসীরা।এদিন এই সেতুর শিলান্যাসের পাশাপাশি দক্ষিন ২৪ পরগনার একাধিক কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর জন্মদিনে সাগরবাসীরা উপহার পেল গঙ্গাসাগর সেতু
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ১২:১৪
আরও খবর
আরবিআই-এর গভর্নরের মুকুটে নয়া পালক! পেলেন আন্তর্জাতিক সম্মান
প্রধানমন্ত্রীকে বাংলার আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী
উৎকর্ষ বাংলার শংসাপত্র পেলেন ৪৬ জন মোয়া কারিগর
গোবিন্দপুরে কমিউনিটি হলের উদ্বোধন যেন ঈদের সওগাত
মার্কিন সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী, জুলাই’য়ে বাইডেন- মোদির বৈঠক!
মার্কিন সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী, জুলাই’য়ে বাইডেন- মোদির বৈঠক!
একইদিনে পরপর তিনবার ফোনে খুনের হুমকি নীতিন গড়করিকে, বাড়ানো হল নিরাপত্তা
একইদিনে পরপর তিনবার ফোনে খুনের হুমকি নীতিন গড়করিকে, বাড়ানো হল নিরাপত্তা
ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বোম মারার হুমকি ফোন, আতঙ্কে পড়ুয়ারা
ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বোম মারার হুমকি ফোন, আতঙ্কে পড়ুয়ারা
জামাই’কে বুলডোজার উপহার শ্বশুরের , ভাইরাল ছবি দেখে হাসির রোল নেটদুনিয়ায়
জামাই’কে বুলডোজার উপহার শ্বশুরের , ভাইরাল ছবি দেখে হাসির রোল নেটদুনিয়ায়
সর্বাধিক পাঠিত
বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের মালা পরানো হয়, পাল্টা চার্জশিট পেশ করে তোপ তৃণমূলের
বিবেচনাধীন কত নামের নিষ্পত্তি হয়েছে? সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট
ইরানকে হারানো অসম্ভব, আমেরিকা-ইসরায়েল যুদ্ধাপরাধী ; যোগগুরু রামদেব
হঠাৎ কলকাতায় কেকেআরের পেসার হর্ষিত রানা, জল্পনা ক্রিড়ামহলে
তামিলনাড়ুতে ইন্ডিয়ার আসনরফা ঘোষণা হল, কত আসনে লড়বে কংগ্রেস?
তামিলনাড়ুতে ইন্ডিয়ার আসনরফা ঘোষণা হল, কত আসনে লড়বে কংগ্রেস?
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
যুদ্ধের মধ্যেই ভারতের জন্য স্বস্তি, হরমুজ প্রণালী পার হচ্ছে ভারতের দুই জাহাজ
যুদ্ধের মধ্যেই ভারতের জন্য স্বস্তি, হরমুজ প্রণালী পার হচ্ছে ভারতের দুই জাহাজ
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
জঙ্গিপুরে হিংসায় আরএসএস নেতা সহ গ্রেফতার ৩০, ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের