পুবের কলম ওয়েব ডেস্ক: কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, কোন রাজনৈতিক দলই শংসাপত্র দিতে পারে না কে রামের ভক্ত,আর কে ভক্ত নয়। বিশ্বাস ব্যক্তিগত ব্যাপার। রামমন্দির প্রসঙ্গে বিজেপির সমালোচনার জবাবে শচীন পাইলট এ কথা বলেছেন।রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ফেরাতেই কংগ্রেসকে নিশানা করে গেরুয়া শিবির। পালটা বিজেপিকে নিশানা করেছে গ্র্যান্ড ওল্ড পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর অভিযোগ, “তোষণের রাজনীতি করতে গিয়ে কংগ্রেস লাগাতার হিন্দু বিশ্বাসের বিরুদ্ধাচরণ করে চলেছে। গত দু’-চার দশকে যতবারই রাম মন্দিরের প্রসঙ্গ এসেছে প্রতিবারই তার বিরোধিতা করেছে।
এমনকী এও বলেছে, রাম কাল্পনিক চরিত্র। বর্তমান কংগ্রেস পার্টি তোষণের তুঙ্গে পৌঁছে গিয়েছে।” পালটা কংগ্রেসের তরফে জাতীয় কর্মসমিতির সদস্য শচীন পাইলট গেরুয়া শিবিরকে আক্রমণের নিশানা করে জানান, বিজেপির কাছ থেকে কংগ্রেস হিন্দুত্বের পাঠ নেবে না। তাঁরা কি সনাতনীদের ঠিকাদারি নিয়ে রেখেছে নাকি? সংবিধান সকল ভারতবাসীকে নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে। বিজেপি আসলে ভোটের ময়দানে বিভাজনের রাজনীতি করতে নেমেছে। রামমন্দির উদ্বোধনে যাবে না বলে সিদ্ধান্ত নেয় কংগ্রেস । তারা বলেছে, মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি ও সঙ্ঘ পরিবার রাজনীতি করছে। এই অনুষ্ঠানটি তাদের। তাই সম্মানের সঙ্গে আমন্ত্রণ প্রত্যাহার করা হচ্ছে বলে জানায় শতাব্দীপ্রাচীন দল। ইন্ডিয়া জোটের একের পর এক শরিক মন্দির উদ্বোধনে না যাওয়ার সিদ্ধান্তে ব্যাকফুটে চলে যায় পদ্মপক্ষ। কারণ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও বিজেপির রাজনীতি সহজভাবে নিচ্ছে জড়িত অনেক সংগঠন। তাই বিপাকে পড়ে কংগ্রেস ও তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের শরিকদের আক্রমণে নেমেছে গেরুয়া শিবির। শচীন পাইলটের আরও অভিযোগ, “মানুষের সমস্যাগুলিকে ইন্ডিয়া জোট ইস্যু করায় বিজেপি বিপাকে পরে গিয়েছে। তাই রামের শরণাপন্ন হয়েছে। দেশের মূল সমস্যাগুলি নিয়ে মানুষকে বিভ্রান্ত করতেই অকারণ বিরোধীদের নিশানা করছে। বিজেপি ধর্ম ও রাজনীতিকে মিশিয়ে ফেলেছে। তাই রামকে দখল করতে নেমেছে। রাম সনাতনী হিন্দু সকলের।বিজেপি ভাল হিন্দু বা খারাপ হিন্দুর শংসাপত্র দিতে পারে না৷ আমাদের সকলের নিজস্ব বিশ্বাস রয়েছে৷ এর জন্য কারও অনুমতি বা আমন্ত্রণের প্রয়োজন নেই৷ কেন্দ্রে ১০ বছরের বিজেপি শাসনে ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান বেড়েছে, জাতীয় সম্পদগুলি ব্যক্তিগত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।কৃষকদের বিরুদ্ধে তিনটি কালো আইন আনা হয়েছিল, অগ্নিবীর সামরিক নিয়োগ প্রকল্পে যুবকদের প্রতারিত করা হয়েছে, মানুষ নোটবন্দি এবং জিএসটি নিয়ে কষ্ট পেয়েছে।”বিজেপির কাছ থেকে কংগ্রেস হিন্দুত্বের পাঠ নেবে না,বিশ্বাস ব্যক্তিগত ব্যাপার:শচীন পাইলট
শফিকুল ইসলাম
প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ০৭:৩৫
আরও খবর
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
তিন মাসের উৎকণ্ঠার অবসান, কেন্দ্র সরকারের হস্তক্ষেপে ইরান থেকে দেশে ফিরলেন ৫০ জন শিখ
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাস্তায় নির্মাণসামগ্রী বা বেআইনি পার্কিং করলেই কড়া জরিমানা, নাগরিক বিধি নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের
দলের একাংশকে কড়া বার্তা, তোলাবাজি রুখতে সরব দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য
দলের একাংশকে কড়া বার্তা, তোলাবাজি রুখতে সরব দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার সম্পত্তি নিয়ে প্রশ্ন, দায়ের আরটিআই
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার সম্পত্তি নিয়ে প্রশ্ন, দায়ের আরটিআই
সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে দেশজুড়ে আইএনএস-এর নতুন প্রচার ‘ইঙ্ক ডাজন্ট লাই’
সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে দেশজুড়ে আইএনএস-এর নতুন প্রচার ‘ইঙ্ক ডাজন্ট লাই’
ফের চালু জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, পুনরায় শুরু অমরনাথ যাত্রা
ফের চালু জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, পুনরায় শুরু অমরনাথ যাত্রা
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমাদানে আপ্লুত নয়ডার কিশোরীর পরিবার
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমাদানে আপ্লুত নয়ডার কিশোরীর পরিবার
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
"রাম মন্দিরে চুরি ভারতীয়দের সততার চরম অধঃপতন": দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের
"রাম মন্দিরে চুরি ভারতীয়দের সততার চরম অধঃপতন": দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের
দিল্লির পর এবার কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিলের ডাক, অনুমতি চেয়ে পুলিশকে ইমেল
দিল্লির পর এবার কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিলের ডাক, অনুমতি চেয়ে পুলিশকে ইমেল
ইরানে ফের যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা