১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বুথে ভোটের তুলনায় গণনার সংখ্যা বেশি, ‘অবাক’ হাইকোর্ট

পারিজাত মোল্লা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত এক মামলা।এই মামলার শুনানিতে উঠে আসা তথ্য দেখে বিচারপতি অমৃতা সিনহা কে বলতে শোনা গেল, -‘ভয়ংকর প্রবনতা’!এই ঘটনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির শাকোয়াঝোরা- ২ গ্রাম পঞ্চায়েতের।

ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থেকে ৪৭ টি ব্যালট উদ্ধার হয়। আদালতের দ্বারস্থ হন শাহনাজ পারভীন নামে এক প্রার্থী। তাঁর অভিযোগ, ভোটে কারচুপি হয়েছে। এদিন ওই মামলারই শুনানি চলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ।শুনানিতে দেখা যায় সংশ্লিষ্ট বুথে মোট ২৮৯ টি ভোটগ্রহণ করা হলেও গণনা পর্বে সেই সংখ্যা বেড়ে হয় ২৯৬!

আরও পড়ুন: পঞ্চায়েতে দুই মহিলা গেরুয়া প্রার্থীদের নিরাপত্তা দিতে বললো হাইকোর্ট

কীভাবে ৭টা ভোট বেড়ে গেল? তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। জানা গেছে , তখন বিডিও আদালতের কাছে দাবি করেন,- ‘প্রার্থী নিজেই ব্যালট লুকিয়ে রেখেছিলেন পরে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবেন বলে!’

আরও পড়ুন: শারীরিকভাবে অক্ষমদের পোলিং অফিসার করা যাবে না:  হাইকোর্ট

পাল্টা প্রশ্নে বিচারপতি জানতে চান, ‘প্রার্থী ভোটে দাঁড়ায় জেতার জন্য, ব্যালট বাড়িতে রেখে দিয়ে কি হবে?’সওয়াল জবাবের শেষে দেখা যায় সংশ্লিষ্ট বুথ থেকে যে ব্যালট হারিয়ে গিয়েছিল তা জানতেনই না বিডিও! এরপরই সংশ্লিষ্ট মামলায় প্রিসাইডিং অফিসারকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন: বিরোধী দলনেতার কনভয় মামলায় রাজ্য ও কেন্দ্রের রিপোর্ট তলব হাইকোর্টের

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ট্রাম্পের ‘মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করো’ ভিডিওটি দেখিনি, যাচাই হলে ব্যবস্থা নেব: বিদেশমন্ত্রক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বুথে ভোটের তুলনায় গণনার সংখ্যা বেশি, ‘অবাক’ হাইকোর্ট

আপডেট : ৩ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার