আরও পড়ুন:
কল ফরওয়ার্ডিং বা ম্যালওয়্যার ফাইল পাঠিয়ে ফোন হ্যাক— এসব এখন প্রায় অতীত। প্রযুক্তির দৌলতে সাইবার জালিয়াতদের হাতে এসেছে আরও ভয়ংকর অস্ত্র— ‘জিরো-ক্লিক অ্যাটাক’। সাম্প্রতিক সময়ে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই নতুন ধরনের সাইবার হামলার শিকার হয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
এই পদ্ধতিতে ফোনের স্ক্রিনে স্পর্শ করাও প্রয়োজন নেই। এমনকি হোয়াটসঅ্যাপ কলে রিসিভ করাও বাধ্যতামূলক নয়। শুধুমাত্র +২১, +৬১ বা +৬৭ কোড দেওয়া নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ কল এলেই ফোন হ্যাক হয়ে যেতে পারে। মুহূর্তে মোবাইলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের হাতে।
বিপদের মুখে শুধু অ্যান্ড্রয়েড নয়, আইফোন ব্যবহারকারীরাও। আইমেসেজে পাঠানো ম্যালওয়্যার বোঝাই বার্তার মাধ্যমেও চলছে হ্যাকিংয়ের চেষ্টা।আরও পড়ুন:
বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য হাতাতে এই ‘জিরো-ক্লিক অ্যাটাক’ পদ্ধতি দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হচ্ছিল। একসময় আলোচনায় আসে ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার ‘পেগাসাস’। পরে উঠে আসে আরও এক ভয়ংকর সফটওয়্যার ‘গ্রাফাইট’, যার নির্মাতা প্যারাগন সলিউশন নামে আরেকটি ইজরায়েলি সংস্থা।
আরও পড়ুন:
কীভাবে ঘটছে প্রতারণা?
আরও পড়ুন:
রাজ্য পুলিশের একটি বিশেষ সূত্র জানাচ্ছে, অভিযোগকারীদের ফোনে অপরিচিত বিদেশি কোডযুক্ত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসে।
সন্দেহ হওয়ায় কেউই কল ধরেননি। কিন্তু দু’-তিন দিনের মধ্যেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে যায়। ওই সময়ের মধ্যে তাঁরা কোনো সন্দেহজনক লিঙ্ক, মেসেজ বা অ্যাপ ডাউনলোডও করেননি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটাই ‘জিরো-ক্লিক অ্যাটাক’-এর ফল। সবচেয়ে উদ্বেগের বিষয়, সাধারণ সচেতনতা বা ফোনের সাধারণ সুরক্ষা ব্যবস্থায় এই হামলা ঠেকানো প্রায় অসম্ভব। কারণ, ইন্টারনেট চালু থাকলে ইনকামিং হোয়াটসঅ্যাপ কল পুরোপুরি বন্ধ করা যায় না।আরও পড়ুন:
কীভাবে বাঁচবেন?
আরও পড়ুন:
সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ— নিয়মিত ফোনের অফিসিয়াল সিস্টেম আপডেট করুন। প্রতিদিন অন্তত একবার ফোন রিস্টার্ট করুন। এতে ম্যালওয়্যার নিষ্ক্রিয় হয়ে যায়। অপরিচিত আন্তর্জাতিক নম্বর থেকে আসা কলের ব্যাপারে সর্বদা সতর্ক থাকুন। এদিকে আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল সতর্কতা জারি করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ডিভাইস আপডেট রাখলেই এই ধরনের হামলা অনেকাংশে রোখা সম্ভব। সেই কারণেই সম্প্রতি ভার্সন ২৬ থেকে ২৬.২ আপডেট আনা হয়েছে। একই পথে হেঁটেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও।