২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘটলো কুলতলিতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : টেবিল ফ্যানে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলতলিতে। কুলতলি ব্লকের মৈপীঠ কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়া গ্রামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।রবিবার দুপুর বেলায় ভাত খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সরমা মুদী (৩২) নামে এক মহিলার।

সরমার স্বামী রাজু মুদি জানান, রবিবার দুপুরে তিনি এবং তাঁর স্ত্রী একসঙ্গে ভাত খাচ্ছিলেন। খাওয়ার সময়ে একটি টেবিল ফ্যান চলছিল। স্ত্রীর আগেই খাওয়া হয়ে যাওয়ায় উঠে রাজু বাথরুমে যান। তখনও খাওয়া শেষ হয়নি সরমার। খাওয়ার মাঝেই সরমা টেবিল ফ্যানটি সরাতে যান। আর তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বাথরুম থেকে ফিরে এসে দেখেন সরমা অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।এরপর সরমাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান,ফ্যানের তার বা বিদ্যুতের সুইচ বোর্ডে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দম্পতির তিন সন্তান রয়েছে।আর এভাবে মায়ের মৃত্যুতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তায় পরিবারের সদস্যরা। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ। তবে ঠিক কী কারণে সরলা বিদ্যুৎস্পৃষ্ট হলেন,তা খতিয়ে দেখা হচ্ছে।আর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: কুলতলিতে ইলেকট্রিক শক দিয়ে একাধিক সারমেয়কে হত্যার অভিযোগে আটক দুই

সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘটলো কুলতলিতে

আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার