২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

পুবের কলম ওয়েবডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৪০০-তে। আহত হয়েছেন অন্তত ৩১২৪ জন। তালিবান সরকারের মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রবিবার মাঝরাতে রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্পে পাকিস্তান সীমান্তবর্তী বহু গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ হাজার বাড়ি।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পটি তুলনামূলক কম মাত্রার হলেও এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮-১০ কিলোমিটার গভীরে এবং জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে। ফলে অভিঘাত ছিল প্রবল। দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এত বেশি হয়েছে এবং উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: মেঘালয়ে খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮: গ্রেফতার ২ মালিক, জারি উদ্ধারকাজ

জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানের মানুষ ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। তালিবান ক্ষমতায় আসার পর এটি তৃতীয় বড় ভূমিকম্প। এর আগে ২০২৩ ও ২০২২ সালে ভয়াবহ ভূমিকম্পে যথাক্রমে প্রায় ১৫০০ ও ১০০০ মানুষের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: ভারতে প্রথম কূটনৈতিক প্রতিনিধি নিয়োগ করল তালিবান সরকার, নয়াদিল্লিতে পৌঁছলেন নূর আহমেদ নূর

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার