১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনের সমর্থনে মরক্কোয় বিক্ষোভ

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার  প্রতিবাদে মরক্কোর শহরগুলোতে বিক্ষোভ করেছে শত শত মানুষ। ২ বছর আগে মার্কিন মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি  করেছিল উত্তর আফ্রিকার এই দেশটি। শনিবার ট্যাঙ্গিয়ার, আগাদির,  মেকনেস এবং রাবাতসহ মরক্কো জুড়ে ৩০টি শহরে বিক্ষোভ হয়েছে। এক  ডজনেরও বেশি রাজনৈতিক ও মানবাধিকার সংস্থার জোট ‘মরোক্কান ফ্রন্ট  ফর সাপোর্টিং প্যালেস্টাইন অ্যান্ড এগেইনস্ট নরমালাইজেশন’ এই  বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

আরও পড়ুন: গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে তুমুল বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেফতার

বিক্ষোভকারীরা ইসরাইলের সঙ্গে  সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তাদের হাতে ছিল ফিলিস্তিনের সমর্থনে বার্তা সম্বলিত ব্যানার  ও ফিলিস্তিনের জাতীয় পতাকা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিয়োতে  দেখা যায়, বিক্ষোভকারীরা ইসরাইলের জাতীয় পতাকা পোড়াচ্ছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ নয়, স্কুল-হাসপাতাল চাই: যুব বিক্ষোভে তোলপাড় মরক্কো

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

এক  বিবৃতিতে আয়োজকরা জানান, বিক্ষোভকারীরা ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি  তাদের নিঃশর্ত সমর্থন প্রকাশ করেছে। জাতীয় ইস্যুগুলোর বিনিময়ে  ফিলিস্তিনের স্বার্থ ত্যাগ করায় সরকারি পদক্ষেপের নিন্দা জানান  বিক্ষোভকারীরা। মরক্কোর মানুষের হৃদয়ে যে ফিলিস্তিনিদের প্রতি ভালবাসা আজও টিকে রয়েছে সেটির প্রকাশ ঘটাতেই এই বিক্ষোভের আয়োজন।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপেও মরক্কোর ম্যাচগুলোতে ফিলিস্তিনি  পতাকা হাতে মরোক্কান খেলোয়াড়দের বিজয় উদযাপন করতে দেখা  গেছে। উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে ইসরাইলের সঙ্গে  সম্পর্ক  স্বাভাবিক করার চুক্তি করে মরক্কো। এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনের পিঠে ছুরি মারা হয়েছে বলে মনে করে মুসলিম বিশ্ব।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনের সমর্থনে মরক্কোয় বিক্ষোভ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার