১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ার প্রথম শিখ মেয়র মিকি হোথি

 পুবের কলম ওয়েব ডেস্কঃ আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ার লোদি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মিকি হোথি। তিনি একজন শিখ ধর্মাবলম্বী। তার বাবা-মা ভারত থেকে বহু কাল আগে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন। লোদি শহরের ইতিহাসে প্রথম শিখ মেয়র হিসেবে নাম লেখালেন মিকি।

শুক্রবার এক ট্যুইটে হোথি বলেন, লোদি শহরের ১১৭তম মেয়র হিসেবে শপথ নেওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। হোথিকে নব-নির্বাচিত কাউন্সিলর ওম্যান লিসা ক্রেগ মনোনীত করেন। স্থানীয় সূত্রে খবর, আর্মস্ট্রং রোডে শিখ মন্দির প্রতিষ্ঠায় হোথির পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

হোথি বলেন, ‘আমাদের অভিজ্ঞতা হিস্পানিক সম্প্রদায়ের মতো যারা আমাদের আগে এই শহরে এসেছিল। বিশেষ করে গ্রিক ও জার্মান সম্প্রদায়ের মতোই আমরা লোদিতে অভিজ্ঞ।’ হোথি বলেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ লোদিতে ছুটে আসে, কারণ এই শহরটি নিরাপদ। এই শহরের মানুষ, শিক্ষা,সংস্কৃতি ও মূল্যবোধকে সম্মান করেন।

এখানে কঠোর পরিশ্রমী মানুষ আছে।’  উল্লেখ্য, হোথি ২০০৮ সালে টোকে হাই স্কুল থেকে স্নাতক হন। তিনি বলেন, এই শহরে বেড়ে ওঠা তার জন্য চ্যালেঞ্জের ছিল। বিশেষ করে নাইন ইলেভেনের পর অনেক মুসলিম এবং শিখ হয়রানির শিকার হয়েছিল। সেই পরিস্থিতি সামাল দেওয়া খুব কঠিন ছিল। হোথির বাবা-মা ভারতের পাঞ্জাব থেকে এসেছেন। তিনি জানান, তার পরিবার লোদিতে শুধু বেঁচে থাকার জন্যই ছিল না বরং তাঁরা মার্কিন মুলুকে প্রভূত উন্নতি লাভ করেছেন। অনেকেই ব্যবসায়ী এবং উদ্যোক্তা হয়েছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেলডাঙা অশান্তি: এনআইএ তদন্তে হস্তক্ষেপ নয়, ইউএপিএ ধারা নিয়ে হাই কোর্টকেই সিদ্ধান্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যালিফোর্নিয়ার প্রথম শিখ মেয়র মিকি হোথি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার