পুবের কলম ওয়েবডেস্কঃ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। বন্যা বিধ্বস্ত বহু অঞ্চল। এমতবস্থায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে মৃত্যুর খবর। যেমন শুক্রবার সকালেই ৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
আরও পড়ুন:
তামিলনাড়ুর ভেলোর জেলার পারনামবেট এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে।
আরও পড়ুন:
প্রবল বৃষ্টিতে মধ্যরাতে ভেঙে পড়ে ওই বাড়ি। পরিবারের সকলেই ছিলেন তখন গভীর ঘুমে। একই পরিবারের এইভাবে ৯ জনের মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
আরও পড়ুন:
নিহতদের মধ্যে আছে চারজন মহিলা, চারজন শিশু এবং একজন পুরুষ। এখনও কয়েকজন পুরুষ আটকে আছেন বাড়িটিতে। যাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল এবং বিপর্য্য় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন:
ইতিমধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মৃতদের পরিবারের জন্য পাঁচলাখ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
গত কয়েক সপ্তাহ ধরেই প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজধানী চেন্নাই সহ থেনি, মাদুরাই সহ একাধিক জেলা।
আরও পড়ুন:
ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। বন্যা দুর্গতদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে।
আরও পড়ুন:
স্কুল, কলেজ সহ বন্ধ রাখা হয়েছে সরকারি এবং বেসরকারি অফিস। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি থেকে কাজ করার।
আরও পড়ুন:
অন্যদিকে তামিলনাড়ুর প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশেও কাডাপ্পা জেলার একটি নদীতে হড়পা বানে ভেসে গিয়েছেন কমপক্ষে ৩০ জন।