২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভিভো সহ ৪৪টি চিনা মোবাইল কোম্পানিতে তল্লাশি অভিযান ইডি’র

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থায় ইডির হানা। দেশের ৪৪টি জায়গায় ভিভো সহ একাধিক চিনা মোবাইল সংস্থায় তল্লাশি অভিযান চালালেন ইডির আধিকারিকরা। ৫০০ কোটি রাজস্বের তথ্য সঠিকভাবে পেশ না করায় আয়কর বিভাগ ভিভো ও অন্যান্য চিনা সংস্থাগুলিতে এই অভিযান চালিয়েছে বলে খবর।

প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) লঙ্ঘনের দায়ে এনফোর্সমেন্ট বিভাগ (ইডি) ভিভো সহ অন্যান্য চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থায় এই অভিযান চালায়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার সহ দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় এই তল্লাশি অভিযান চালানো হয়।
গত মাসে সরকারি তরফে অভিযানে চালিয়ে চিনা কোম্পানি Xiaomi, থেকে ৫,৫৫১.২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

উল্লেখযোগ্যভাবে, গত বছরই একাধিক স্থানে আয়কর বিভাগ ভিভো এবং অন্যান্য চিনা মোবাইল সংস্থাগুলিতে হানা দেয়। গত কয়েকমাস ধরেই চিনা স্মার্ট মোবাইল কোম্পানিগুলি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট লঙ্ঘনের দায়ে কেন্দ্র সরকারের তথ্য মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, কর্পোরেট বিষয়ক মন্ত্রকের নজরদারিতে রয়েছে।

আরও পড়ুন: অনিল আম্বানির প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

ট্যাগ :
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভিভো সহ ৪৪টি চিনা মোবাইল কোম্পানিতে তল্লাশি অভিযান ইডি’র

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার