উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : চিকিৎসার খরচ চাওয়ায় বৃদ্ধ শশুরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো পুত্রবধূর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার সোনাটিকারী অঞ্চলে।গুরুতর আহত অবস্থায় ৭৫ বছর বয়সি সন্ন্যাসী বাগকে ভর্তি করা হয় জয়নগর কুলতলি ব্লক হাসপাতালে।
আরও পড়ুন:
ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পরিবার সূত্রে জানা যায়,সন্ন্যাসী বাগের স্ত্রী আঙুর বালা দাস অসুস্থ, তাই টাকার দরকার ছিল।
কিন্তু তাদের ছেলে শশধর বাগ ভিন রাজ্যে কাজ করে। তার পাঠানো টাকা তাই পূএবধু কাজল বাগের হাতেই থাকে।আরও পড়ুন:
চিকিৎসার জন্য কিছু চাইতেই কাজল দিতে রাজী হয়না।এই নিয়ে বচসা ও হাতাহাতি হয়। সন্ন্যাসী বাগের অভিযোগ বৌমা তার বাপের বাড়ি থেকে লোক ডেকে এনে তাকে মারধর করে।
ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয়, এমনকি ইট দিয়ে পায়ে আঘাত করা হয়।আরও পড়ুন:
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশিরা।আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধের পরিবার ও প্রতিবেশীরা গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।ইতিমধ্যে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।